মেসি বার্সায় ফিরবেন, নিশ্চিত ম্যারাডোনার ছেলে

bcv24 ডেস্ক    ১২:০৯ পিএম, ২০২২-০২-২৬    99


মেসি বার্সায় ফিরবেন, নিশ্চিত ম্যারাডোনার ছেলে

মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে ২০২৩ সালের জুনে। সোয়া এক বছর বড়জোর, এরপর মেসি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। কিংবা এই দুই বছরে পিএসজিতে মন টিকে গেলে এমনও হতে পারে, প্যারিসের ক্লাবটির সঙ্গেই চুক্তি নবায়ন করে ফেললেন। থেকে যেতে পারেন নেইমার-এমবাপ্পেদের সঙ্গে।

চুক্তির বেশি দিন নেই দেখেই কি না, মেসি আবারও তাঁর প্রাণের ক্লাব বার্সেলোনায় ফিরে আসবেন—এমনটাই মনে করেন অনেকে।

এখন আর জোসেপ মারিয়া বার্তোমেউর যুগ নেই, বার্সেলোনায় থাকার সময় যাঁর সঙ্গে মেসির মন–কষাকষির ব্যাপারটা প্রকাশ্যে চলে এসেছিল। কোচ হিসেবেও এখন বার্সায় এমন একজন আছেন, যার সঙ্গে মেসির সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। দলে ফিরেছেন দানি আলভেজের মতো তারকাও, গত দশকে বার্সার ডান প্রান্তে যাঁর সঙ্গে মেসির জুটির কোনো তুলনা ছিল না। সব মিলিয়ে মেসি যদি বার্সায় ফিরতে চান, ফেরার কারণ পাবেন অনেক।

মেসি আবারও বার্সেলোনায় ফিরবেন কি না, এ ব্যাপারে অন্যরা কানাঘুষা করলেও অন্তত একজন এ ক্ষেত্রে নিশ্চিত। তিনি ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রা।

দিয়ারিও স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এমন আশাবাদই ব্যক্ত করেছেন সিনাগ্রা, ‘আমি নিশ্চিত, মেসি এক দিন বার্সেলোনায় ফিরবেই। সেটা এই গ্রীষ্মেও হতে পারে।’

কেন ফিরবেন মেসি, সে কারণটাও বলে দিয়েছেন এখন ইতালির নিচু বিভাগের এক দল নাপোলি ইউনাইটেডের কোচের দায়িত্বে থাকা সিনাগ্রা, ‘ও পিএসজিতে সুখে নেই। ও অসাধারণ একজন খেলোয়াড় এতে কোনো সন্দেহ নেই, আপনি ওর মতো ভালো খেলোয়াড় হলে যেখানেই খেলবেন না কেন, সেখানেই আলো ছড়াবেন। তবে ওর জায়গা বার্সাতে। কোনো সন্দেহ নেই।’

আর্জেন্টাইন অধিনায়ক মেসি পিএসজির জার্সিতে মানিয়ে নিয়েছেন, এটা বলার উপায় নেই। নতুন ক্লাব, নতুন শহর আর নতুন সতীর্থদের সঙ্গে গুছিয়ে উঠতে প্রত্যাশার চেয়ে একটু বেশিই সময় নিচ্ছেন মেসি। চোটও ভোগাচ্ছে তাঁকে। লিগে ১৫ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র দুটি, নিঃসন্দেহে মেসিসুলভ নয়। ৯টি গোলে সহায়তাও আছে, কিন্তু গোল না করতে পারার ব্যাপারটাই যেন চোখে বেশি লাগছে।

চ্যাম্পিয়নস লিগে অবশ্য ৬ ম্যাচে ৫ গোল করে ফেলেছেন। বার্সায় যেমন বিশ্বজয়ী মেসিকে দেখে গিয়েছিল, পিএসজিতে তেমনটা দেখা যাচ্ছে না বলেই দিনদিন মেসির বার্সায় ফেরার গুঞ্জনটা জোরালো হচ্ছে। সিনাগ্রা যেন সে গুঞ্জনটাই উসকে দিলেন।

তবে ইতিহাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মেসির চেয়ে নিজের বাবাকেই এগিয়ে রেখেছেন সিনাগ্রা, ‘আমার বাবার কোনো তুলনা নেই। তবে আমার কাছে ফুটবলের ইতিহাসে বাবার পরই মেসির অবস্থান।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত