শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৫ এএম
ইউক্রেনে আগ্রাসনের জেরে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার একাধিক ব্যাংককে বিশ্বের প্রধান আর্থিক লেনদেনকারী পরিষেবা সুইফট থেকে বাদ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ তাদের মিত্ররা। মূলত রাশিয়ার অর্থনৈতিক খাতকে পঙ্গু করে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘আন্তর্জাতিক আর্থিক প্রবাহ থেকে রাশিয়ার এই প্রতিষ্ঠানগুলোকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তাদের বৈশ্বিক কার্যক্রমকে ব্যাপকভাবে সীমিত করবে’।
রাশিয়ার প্রধান তেল ও গ্যাস রফতানির জন্য সুইফট পরিষেবার উপর অনেকটা নির্ভরশীল। অনেক পশ্চিমা দেশের ব্যবসায়ীরা
রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে সুইফটের উপর নির্ভরশীল। নতুন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইউ ইন্টর ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউকেশনকে সংক্ষেপে সুইফট বলা হয়ে থাকে। এটি বেলজিয়ামে অবস্থিত। বিশ্বের ১১ হাজারের বেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান লেনদেনের সুবিধা পাচ্ছে।
এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেন, ‘এই পদক্ষেপের ফলে রাশিয়ার ব্যাংকগুলো বিশ্বব্যাপী তাদের বেশির ভাগ আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে না। আমরা পুতিনকে তার যুদ্ধের তহবিল ব্যবহার করা থেকে বিরত রাখব। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ পঙ্গু করে দেওয়া হবে। এতে ব্যাংকের লেনদেন স্থবির হয়ে পড়বে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে তার সম্পদকে তারল্যে রূপান্তর করা অসম্ভব করে তুলবে এ পদক্ষেপ। পুতিনের যুদ্ধে বিনিয়োগ করা কঠিন করে তুলবে।’
এক টুইট বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসন জনসন বলেছেন, পুতিনকে তার আগ্রাসনের ফলে চড়া মূল্য দিতে হবে, তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করে যাবো।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত