বাণিজ্য ও বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ-রাশিয়া

bcv24 ডেস্ক    ১০:৩৪ এএম, ২০২২-০২-২৮    86


 বাণিজ্য ও বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ-রাশিয়া

সুইফটে নিষিদ্ধ হচ্ছে রুশ ব্যাংক। এতে ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ। নিষেধাজ্ঞা কার্যকরের পর আমদানি-রপ্তানির অর্থ পরিশোধ দুরূহ হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ রাশিয়ার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের অর্থছাড়ও বাধাগ্রস্ত হবে। অবশ্য সুইফটের বিকল্প হিসেবে দু'দেশের 'কারেন্সি সোয়াপ' পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তির একটি প্রস্তাবনা বিবেচনায় রয়েছে। এটি কার্যকর হলে দু'দেশের মধ্যকার লেনদেনে বড় কোনো সমস্যা হবে না।

সংশ্নিষ্টরা মনে করছেন, বিশ্বরাজনীতিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈরিতার কারণে অনেক আগে থেকে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তিকে অনিরাপদ মনে করে রাশিয়া। যে কারণে কয়েকটি দেশের সঙ্গে বিকল্প লেনদেন ব্যবস্থা 'এসপিএফএস' চালু করেছে। বাংলাদেশকেও ব্যাংকিং লেনদেনের বার্তা পাঠানোর এই বিকল্প ব্যবস্থায় যুক্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছে রাশিয়া। তবে তাতে সায় দেয়নি বাংলাদেশ।

এসপিএফএস ব্যবস্থার পরিবর্তে কারেন্সি সোয়াপের মাধ্যমে লেনদেন নিষ্পত্তির বিষয়টি নিয়ে এগোচ্ছে দু'দেশ। যদিও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে নতুন বৈরিতার পরিপ্রেক্ষিতে এটি কতদূর এগোবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

জানা গেছে, কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে কারেন্সি সোয়াপ পদ্ধতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন। এ ব্যবস্থা চালু হলে এক দেশের কেন্দ্রীয় ব্যাংক অপর দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিপরীত মুদ্রায় অ্যাকাউন্ট খুলবে। বাংলাদেশ ব্যাংকে থাকবে রাশিয়ান মুদ্রার হিসাব। আর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে থাকবে টাকার হিসাব। আমদানি, রপ্তানি ও অন্যান্য বাণিজ্য নিষ্পত্তির অতিরিক্ত পাওনা আন্তর্জাতিকভাবে বিনিময়যোগ্য তৃতীয় মুদ্রায় এক দেশ আরেক দেশকে পরিশোধ করবে। এই তৃতীয় মুদ্রা কী হবে, তা নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে রাশিয়ায় তৈরি পোশাকসহ কিছু পণ্য রপ্তানি হয়। দেশটি থেকে গম, প্রতিরক্ষা সরঞ্জামসহ বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সাত মাসে বাংলাদেশ থেকে প্রায় ৪৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে আমদানি হয়েছে সাত কোটি ৫৪ লাখ ডলারের পণ্য। এর আগে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ থেকে রাশিয়ায় ৬৬ কোটি ৫৩ লাখ ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয়। একই সময়ে আমদানি হয় ৪৬ কোটি ৬৭ কোটি ডলারের পণ্য।

সংশ্নিষ্টরা জানান, নিষেধাজ্ঞার কারণে আমদানি-রপ্তানির চেয়ে বাংলাদেশের জন্য বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এবং বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে রাশিয়া থেকে এক হাজার ১৩৮ কোটি ডলারের পণ্য আমদানির জন্য ২০১৭ সালে এলসি খোলা হয়। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা ৯৭ হাজার ৮৬৮ কোটি টাকা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশান ফেডারেশনের 'অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট'-এর সঙ্গে চুক্তি হয়। চুক্তিমূল্যের ৯০ শতাংশ অর্থায়ন করছে দেশটি।

জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান সমকালকে বলেন, সুইফটের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে অর্থ পরিশোধ ব্যবস্থায় সমস্যা হবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, এখন কারেন্সি সোয়াপ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি ব্যবস্থার বিষয়টি বিবেচনায় রয়েছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এবার বিশ্বের আন্তঃব্যাংক বার্তা আদান-প্রদানের মাধ্যম সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরজুলা ফন দেওয়ার লায়েন গতকাল এ সিদ্ধান্ত জানিয়েছেন। তাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা সমর্থন জানিয়েছে। যদিও কখন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে, সুনির্দিষ্ট করে তা বলা হয়নি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত