শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৬ এএম
প্রশংসার পরেই সমালোচনা! এটাই বুঝি কঙ্গনা রানাউত? ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দেখে আলিয়া ভট্টের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সপ্তাহান্তে সঞ্জয় লীলা ভন্সালীর ছবির ব্যবসা ৩৯ কোটি! সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই কঙ্গনার কটাক্ষের নিশানায় পর্দার ‘গঙ্গুবাই’। অভিনেত্রীর দাবি, নামী পরিচালক, প্রচারবিদদের ঢক্কানিনাদ এবং বাণিজ্য বিশ্লেষকদের গাণিতিক বিশ্লেষণ ছাড়াই তাঁর ‘মণিকর্ণিকা’ মাত্র তিন দিনে ছুঁয়েছিল ৪৩ কোটি! বড় বাজেটের ছবি না হয়েও।
প্রথম দিনেই ১০ কোটির ঘরে ঢুকে পড়েছে সঞ্জয়-আলিয়া জুটির প্রথম ছবি। চোখ ধাঁধানো সেট, আলিয়ার দাপট, অজয় দেবগনের উপস্থিতি, শ্রেয়া ঘোষালের গান এবং শেষে কামাথিপুরার বারবণিতার
দেবীত্বে উত্তরণ- সব মিলিয়ে ছবিটি নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল মুক্তির ঢের আগে থেকেই। শহরে শহরে মুখ্য অভিনেত্রীর প্রচার সফর বাড়তি মাত্রা যোগ করেছিল তাতে। ফলে, ছবি মুক্তির প্রথম দিনেই বাণিজ্যিক দিক থেকে বলিউডের তৃতীয় সর্বোচ্চ ছবির তকমা লেগে গিয়েছে ‘গঙ্গুবাই’-এর গায়ে। প্রিমিয়ারে জনজোয়ারে ভেসেছেন অভিনেত্রী। ছবির ফলাফল দেখে বিস্মিত প্রদর্শক থেকে প্রযোজক। দর্শকদের চাপে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহ রাত ১টার সময় বিশেষ শো দেখাতে বাধ্য হয়েছে।
আলিয়ার অনুরাগীদের দাবি, ৫০ শতাংশ দর্শকাসন নিয়েই এই ফলাফল। ১০০ শতাংশ দর্শক প্রেক্ষাগৃহে আসতে পারলে এই সংখ্যা দ্বিগুণ হত! তাঁদের কথায়, কঙ্গনার ‘মণিকর্ণিকা’ অতিমারির আগে মুক্তি পেয়েছিল। ফলে, ১০০ শতাংশ দর্শক প্রেক্ষাগৃহে আসতে পেরেছিলেন। তাই ছবির ব্যবসা অনেকটাই বেশি ছিল। এই ফলাফলেই তাঁর প্রতিদ্বন্দ্বীর রাতের ঘুম কেড়েছেন আলিয়া। পরিসংখ্যান বলছে, তিনিই এখন ভারতের সেরা নায়িকা। এ ভাবে নাম না করে কঙ্গনাকে বিঁধতেই সোমবার তোপ দেগেছেন বলিউডের ‘কুইন’।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত