মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫০ এএম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাষন্ড স্বামী কুপিয়ে ও জিহবা কেটে হত্যা করেছে স্ত্রীকে। স্ত্রী শাহীনুর বেগমকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং জিহবা কেটে নির্মম ভাবে এই হত্যাকান্ড ঘটায় পাষন্ড স্বামী মমিনুল ইসলাম (৬০)।
এ ঘটনার পর থেকে স্বামী মমিনুল পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের পশ্চিম পাউশার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে মারধর করে মুমুুর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায় মমিনুল। গতকাল শুক্রবার সকালে নিহতের স্বজনরা শাহিনুর বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত শাহিনুর বেগমের ভাই সুলতান মিয়া জানান, প্রায় ৩৮ বছর আগে আমার বোনের সাথে বিয়ে হয় মমিনুলের। বিয়ের পর থেকেই বোনকে নির্যাতন করত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আমার বোনকে অমানবিক ভাবে নির্যাতন করে আমার বোনের জিহবা কেটে ফেলে এবং মাথায় একাধিক আঘাত করে। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই আমার বোন মারা যায়।
শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, একাধিক বার বিচার সালিশ করার পরও মমিনুল শুধরায়নি। তেমন কোন কারণ ছাড়াই সব সময় স্ত্রীকে মারধর করত। সর্বশেষ মেরেই ফেলল, তার বিরুদ্ধে আইনের মাধ্যমে শাস্তি হোক এটাই আমরা চাই।
সিরাজদিখান থানার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো.সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল। রাতে স্ত্রীকে মেরে মমিনুল পালিয়ে যায়। লাশ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেলে আছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কি কারণে এমন ভাবে মারল তা জানাযায়নি, ঘটনা উদঘাটনে আরো তদন্ত এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত