‘ভারতীয় ষড়যন্ত্রকারীরা পাকিস্তানের সুখ দেখতে পারে না’

bcv24 ডেস্ক    ০৯:১২ পিএম, ২০২২-০৩-০১    98


‘ভারতীয় ষড়যন্ত্রকারীরা পাকিস্তানের সুখ দেখতে পারে না’

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। পাকিস্তানে গিয়ে রীতিমতো রাষ্ট্রপ্রধানদের মতোই নিরাপত্তা পাচ্ছেন কামিন্স-স্মিথরা। অস্ট্রেলিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের এই পদক্ষেপ মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

তবে এত কিছুর মধ্যেও নিরাপত্তা নিয়ে একটু সংশয়, একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আর সেই সংশয় আর দুশ্চিন্তার পালে বাতাস লেগেছে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাশটন আগারের ‘মৃত্যুহুমকি’ পাওয়া নিয়ে। অ্যাগারের জীবনসঙ্গী ম্যাডেলাইনকে পাঠানো হয়েছে এই বার্তা, যা ভারতের গুজরাট থেকে পাঠানো হয়েছে বলে আপাতত অনুমান করা হচ্ছে। আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতকে দুকথা শুনিয়ে দিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তানীতিবিষয়ক মন্ত্রী শেখ রশিদ আহমেদ।
রশিদের মতে, অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর বানচাল করার জন্য সম্ভাব্য সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম পরিদর্শনকালে এই মন্ত্রী বলেছেন, ‘এই ঘটনার পেছনে ভারতীয় ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। তাই অস্ট্রেলিয়া দলকে পূর্ণ নিরাপত্তা, সম্মান ও মর্যাদা দেওয়া এখন আমাদের জাতীয় দায়িত্ব।’

ভারত পাকিস্তানের সুখ দেখতে পারে না বলেও দাবি করেছেন তিনি, ‘ভারত কখনোই পাকিস্তানের সুসময় সহ্য করতে পারে না। গতকালের ঘটনা আবারও সেদিকেই ইঙ্গিত করল।’

সিরিজের পরও অস্ট্রেলিয়া যদি পাকিস্তানে থাকতে চায়, সে নেমন্তন্নটাও কামিন্সদের দিয়ে রেখেছেন শেখ রশিদ আহমেদ, ‘পুরো পাকিস্তান অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে। কারণ, আমরা ক্রিকেটপ্রেমী। তারা আমাদের অতিথি। এপ্রিলের ছয় তারিখ পর্যন্ত আমাদের অতিথি হয়েই থাকবেন। কিন্তু তাঁরা যদি আরও বেশি দিন থাকতে চান, অবশ্যই থাকতে পারবেন।’


বলা হচ্ছে, ভারত থেকে একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে অ্যাগারের সঙ্গিনীকে এমন বার্তা পাঠানো হয়েছে। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর করাচি ও লাহোরে হবে আরও দুটি টেস্ট ম্যাচ। এ সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও হবে।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত