শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৫ এএম
ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যেই রাশিয়ার অর্থনীতিতে পড়তে শুরু করেছে। এবার বিশ্বজুড়ে রাশিয়ান ভদকা বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব নেতা ও রাজনৈতিক ব্যক্তিরা।
সম্প্রতি নিউইয়র্ক পোস্ট, ব্যাংকক পোস্ট, ফরচুন ম্যাগানিজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এসব প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিক্ষা দিতে ও দেশটির অর্থনীতিকে ধাক্কা দিতেই রুশ ভদকা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতে যুক্ত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ
বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বড় ব্যবসায়ীরা।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ হিসেবে অনেকেই রাশিয়ান ভদকা বয়কট করেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যের গভর্নর। এরই অংশ হিসেবে ওহাইও'র গভর্নর মাইক ডিওয়াইন তার রাজ্যে রুশ ভদকা বিক্রি না করার নির্দেশ দিয়েছেন।
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াও পিছিয়ে নেই। সম্প্রতি সরকারি নির্দেশনায় রুশ ভদকা বয়কট করেছে দেশ দুটির শীর্ষ আমদানিকারকরা। রুশ আগ্রাসনের প্রতিবাদে পানশালার শেলফ থেকে রাশিয়ান ভদকা নামিয়ে সেখানে ইউক্রেনের পতাকা রেখে দেশটির প্রতি সংহতি জানানো হচ্ছে।
এছাড়া অস্ট্রেলিয়ার বড় দুই মদ আমদানীকারক প্রতিষ্ঠান ড্যান মারফি এবং বিডব্লিউএস রুশ ভদকার বিক্রিও বন্ধ করে দিয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এদিকে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ফিনল্যান্ড ও ডেনমার্কের কিছু ব্যবসায়ী রুশ ভদকা বিক্রি করা থেকে নিজদের বিরত রেখেছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। এরপর থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত