বরিশাল আদালত প্রাঙ্গন থেকে প্রতিবন্ধী গৃহবধূকে অপহরণের পর গণধর্ষণ

bcv24 ডেস্ক    ১০:০৪ এএম, ২০১৯-০৪-২৭    436

বরিশাল আদালত প্রাঙ্গন থেকে প্রতিবন্ধী গৃহবধূকে অপহরণের পর গণধর্ষণ

যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা দায়ের করার অপরাধে প্রতিবন্ধী গৃহবধূকে (৩০) বরিশাল জেলা জজ আদালতের সামনে থেকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানায় ভিকটিম গৃহবধূ নিজেই বাদি হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

মামলার আসামিরা হলেন-গৃহবধূর স্বামী প্রবীর মিত্র, ননদ জামাই মানব চন্দ্র, গৌরাঙ্গ নাথ এবং অজ্ঞাতনামা আরও দুইজন। মামলার প্রধান আসামি প্রবীর মিত্র ঘটনার একদিন পর স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের আগের মামলার আসামি হিসেবে জেলহাজতে রয়েছে। অন্যান্য আসামিরা পালাতক রয়েছে। 

বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এর দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের এসআই এইচএম শাহিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের অসুস্থতার কারণে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তাছাড়া ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা এবং তার রিপোর্ট পাওয়ার পরেই এজাহার তৈরী করে তা কোতয়ালি মডেল থানায় প্রেরন করা হয়েছে। থানা পুলিশ গত বৃহস্পতিবার মামলাটি রুজু করেছেন। 

মামলার বরাত দিয়ে এসআই এইচএম শাহিন জানান, ২০১৩ সালে সামাজিকভাবে স্বরূপকাঠীর নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি গ্রামের বিনেন্দ্র মিত্রর পুত্র প্রবীর মিত্রর সাথে গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের শারিরিক প্রতিবন্ধী (বর্তমান মামলার বাদি) যুবতীর বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষের দাবি অনুযায়ী নগদ দুই লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল যৌতুক হিসেবে দেয়া হয়। বিয়ের এক বছর না যেতেই স্বামী প্রবীর মিত্র ও তার পরিবারের সদস্যরা গৃহবধূকে তার বাবার বাড়ি থেকে আরও এক লাখ টাকা এনে দিতে বলে। এতে অপারগতা প্রকাশ করায় প্রায়ই শারিরিক প্রতিবন্ধী গৃহবধূকে শারিরিক নির্যাতন করা হতো। পরবর্তীতে স্বামী ও তার পরিবারের সদস্যরা গৃহবধূকে ঘর থেকে বের করে দেয়। 

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় গৃহবধূর শাশুরী আরতি মিত্র ও দেবর পার্থ মিত্রকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেন থানা পুলিশ। এতে স্বামীসহ অন্যান্য আসামিরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে গত ১৬ এপ্রিল মামলার ধার্য তারিখে আদালতে হাজির হন গৃহবধূ। দুপুরে তিনি বাড়ি ফেরার পথে নগরীর পোর্ট রোডস্থ আবাসিক হোটেল চিল এর সামনে অপরিচিত এক ব্যক্তি তার পথরোধ করে। ওই ব্যক্তি কৌশলে মুখে রুমাল ধরে গৃহবধূকে অচেতন করে অপহরণ করে। পরে একটি পরিত্যাক্ত নির্জন ঘরের মধ্যে গৃহবধূর জ্ঞান ফেরার পর দেখতে পান তার স্বামী প্রবীর মিত্র, ননদ জামাই মানব চন্দ্র, গৌরাঙ্গ নাথসহ আরো কয়েকজন ওই ঘরে দাঁড়িয়ে রয়েছেন। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা মামলা দায়েরের খেসারতের কথা বলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এর ফলে দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। দ্বিতীয়বার নগরীর যেকোন একটি রাস্তায় গৃহবধূর জ্ঞান ফেরে। সেখান থেকে এক পথচারী ব্যক্তি পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান রহমান বলেন, ঘটনার একদিন পর গৃহবধূর স্বামী যৌতুক মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। তবে এজাহার নামধারী অপর দুই আসামি এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত