শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৫ এএম
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আবারও বেড়েছে দৈনিক মৃত্যু ও শনাক্ত। এ মারণ ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৫১৬ জন। আগের দিন ৬ হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৪ জনে। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৪ লাখ ৬২ হাজার ৫৯৯ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ১৩ লাখ ৩৭ হাজার ৩৯৮ জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ১ লাখ ১৪ হাজার ৫৯৫ জনে।
বৃহস্পতিবার (৩
মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। একদিনে সবচেয়ে বেশি ১ লাখ ৯৮ হাজার ৪৫৭ জন শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময়ে মারা গেছেন ২৫৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭৬ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ১ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৫১২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৭ লাখ ৬০ হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯ লাখ ৭৯ হাজার ৬৩৭ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৮৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৭ হাজার ৪৫৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ২৩০ জন।
আক্রান্তের দিক থেকে তালিকায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩০ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ৩৩৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ২ কোটি ৮৮ লাখ ৪২ হাজার ১৬০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৫২ জনে।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬ হাজার ১৬২ জন এবং মারা গেছেন ১৭৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৪ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৪১৯ জন।
২৪ ঘণ্টায় তুরস্কে আক্রান্ত ৫৬ হাজার ৭৮০ জন এবং মারা গেছেন ১৮৯ জন। ইতালিতে নতুন আক্রান্ত ৩৬ হাজার ৪২৯ জন এবং মারা গেছেন ২১৪ জন। ইন্দোনেশিয়ায় নতুন আক্রান্ত ৪০ হাজার ৯২০ জন এবং মারা গেছেন ৩৭৬ জন।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৬৯৭ জন এবং মারা গেছেন ১৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২৮ লাখ ৪০ হাজার ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৭৬২ জন মারা গেছেন। গত একদিনে পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ২৭৭ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিলিতে ৩০ জন, আর্জেন্টিনায় ১৩৩ জন, ইরানে ২০৩ জন, জাপানে ২২৭ জন, রোমানিয়ায় ৮৯ জন, ফিলিপাইনে ৫৩ জন এবং দক্ষিণ কোরিয়ায় ৯৬ জন এবং মেক্সিকোতে ৩৮২ জন মারা গেছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত