করোনায় মৃত্যু ৬০ লাখ ছাড়ালো

bcv24 ডেস্ক    ১১:৫৩ এএম, ২০২২-০৩-০৪    83


করোনায় মৃত্যু ৬০ লাখ ছাড়ালো

করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাত হাজার ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ৬০ লাখ এক হাজার ৪৯৪ জনে। ভাইরাসটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৯৩৯ জনে। একই সঙ্গে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৮ লাখ ৮৭ হাজার ১৭২ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ২৮ জনে। শুক্রবার (৪ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

একদিনে সবচেয়ে বেশি দুই লাখ দুই হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন জার্মানিতে। এসময়ে মারা গেছেন ২৮৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত এক কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৫০৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৪ হাজার ২৬৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই লাখ ২৬ হাজার ৩০০ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৬০০ জন।

দৈনিক মৃত্যুতে তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছেন এক হাজার ২৫৮ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত আট কোটি আট লাখ ৪৩ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯ লাখ ৮১ হাজার ৭২৯ জন।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৩ হাজার ২৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন তিন লাখ ৫৪ হাজার ১১ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৪১ লাখ দুই হাজার ৬৮৪ জন। আক্রান্তের দিক থেকে তালিকায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৪ হাজার ৫৪ জন এবং মারা গেছেন ৫৯৪ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে দুই কোটি ৮৯ লাখ ছয় হাজার ২১৪০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৫০ হাজার ৬৪৬ জনে।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ছয় হাজার ১০২ জন এবং মারা গেছেন ২০১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ২৯ লাখ ৫১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৪ হাজার ৬২০ জন।

এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে ১৮০ জন, যুক্তরাজ্যে ১৯৪ জন, তুরস্কে ১৮৮ জন, ইতালিতে ১৮৫ জন, স্পেনে ২০২ জন, আর্জেন্টিনায় ১৪১ জন, ইরানে ১৭২ জন, পোল্যান্ডে ২৬৬ জন, ইন্দোনেশিয়ায় ২৩২ জন, মেক্সিকোতে ৩০৪ জন, জাপানে ২৩২ জন, চিলিতে ২৭২ জন মারা গেছেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত