শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৫ এএম
নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডের 'বেস্ট অ্যানিমেশন' শাখায় মনোনয়ন পেয়েছে দেশীয় অ্যানিমেশন ছবি 'মুজিব আমার পিতা'। আগামী ৬ ও ৭ জুন আমস্টারডামের রয়েল থিয়েটার ইনস্টিটিউটে বসবে এবারের আসর। ৭ তারিখ হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তার আগে থাকবে রেড কার্পেট ও প্রেস সাক্ষাৎকারের আয়োজন। পুরো আয়োজন সম্প্রচার করা হবে ডাচ টিভি চ্যানেলে। গত ২ মার্চ উৎসব কর্তৃপক্ষ 'মুজিব আমার পিতা' ছবির মনোনয়ন চূড়ান্তের খবর জানিয়েছে। তাদের আমন্ত্রণে এ আয়োজনে যোগ দিচ্ছেন ছবির পৃষ্ঠপোষক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গবেষণা সমন্বয়ক তন্ময় আহমেদ এবং পরিচালক সোহেল মোহাম্মদ রানা।
এ
প্রসঙ্গে নির্মাতা সোহেল মোহাম্মদ রানা বলেন, "সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডের 'বেস্ট অ্যানিমেশন' শাখায় 'মুজিব আমার পিতা' ছবির মনোনয়ন পাওয়া আমাদের জন্য একই সঙ্গে আনন্দ ও গর্বের। আমাদের চলচ্চিত্র ইতিহাসে এটিই প্রথম ছবি, যেটি পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর প্রথম ছবিটিই প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বের শীর্ষস্থানীয় অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবগুলোতে। আশা করি, আমাদের এ অর্জন দেশের অ্যানিমেশন সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাবে।"
প্রসঙ্গত, 'মুজিব আমার পিতা'র কাহিনি রচনা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত 'শেখ মুজিব আমার পিতা' অবলম্বনে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সহায়তা করেছে আইসিটি ডিভিশন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত