৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

bcv24 ডেস্ক    ০৪:১৯ পিএম, ২০২২-০৩-০৫    99


৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের মুখোমুখি টাইগাররা। জিতলে আফগানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নেওয়ার সুযোগ পাবে। এমন দিনে টসভাগ্যে হেসেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান।

প্রথম ওভারে ফারুকির ইনসুইং ও আউটসুইংয়ে বিভ্রান্ত হয়েছেন মুনিম। দ্বিতীয় ওভারে নবীর দ্বিতীয় বলেই চার। অভিষেকে ১৭ রান করলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই অঙ্কের ঘর পার হতে পারেননি মুমিম শাহরিয়ার। নবীর চতুর্থ বলে মিড অফে ক্যাচ দিয়ে ৪ রান করে ফেরেন বিপিএল মাতানো এই ব্যাটসম্যান।

ব্যাট হাতে ঝড়ো ইনিংসের ইঙ্গিতই দিচ্ছিলেন আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফিরলেন তিনি। ওমরজাইয়ের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন লিটন (১১)।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটারদের দুর্দশা যেন কাটছেই না। প্রথম ম্যাচের মত শেষ ম্যাচেও পাওয়ারপ্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান করে স্বাগতিক দল।

দলীয় ৩৮ রানে রান আউটে কাটা পড়লেন নাঈম। করিম জানাতের হাতে বল দেখেও নন-স্ট্রাইক প্রান্ত থেকে দৌড় দিলেন নাঈম। ফিরে আসার আগেই দুর্দান্ত থ্রোতে স্ট্যাম্প ভেঙে দিলেন করিম জানাত। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের দরকার ছিল একটি বড় জুটি। কিন্তু রান রান তোলার চাপে বিদায় নিলেন সাকিবও। ওমরজাইয়ের বলে মারতে গিয়ে উইকেটের পেছনে বল তুলে দেন আকাশে। সেটি তালুবন্দি করেন রহমানুল্লাহ গুরবাজ। ১৫ বলে ৯ রান করেন তিনি।

দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বিকে বিশ্রাম দেয়া হয়েছে এই ম্যাচে। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। এই ম্যাচে ব্যাট করতে নামলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম।

আফগান একাদশ থেকে বাদ পড়েছেন মুজিব উর রহমান ও কাঈস আহমেদ।

মিরপুরে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেলেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ ও র‍্যাংকিংয়ে আফগানদের টপকে ৮ নম্বরে উঠে আসার হাতছানি বাংলাদেশের সামনে। বর্তমানে এক পয়েন্টের ব্যবধান দুই দলের। বাংলাদেশ জয় পেলে ২৩৩ পয়েন্ট নিয়ে উঠে যাবে র‍্যাংকিংয়ের আটে। আফগানদের রেটিং হবে ২২৭, যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ যদি ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা। ২৩৭ রেটিং নিয়ে আফগানিস্তান তখন উঠে যাবে ৭ম স্থানে। এই সিরিজ তাই আফগানিস্তানের জন্যও র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাঈম শেখ, আফিফ হোসেন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, ওসমান গনি, করিম জানাত, ফজল হক ফারুকি, শরফুউদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত