ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে রেকর্ড দামে খাদ্যপণ্য বিক্রি

bcv24 ডেস্ক    ০৫:৪১ পিএম, ২০২২-০৩-০৫    85


 ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে রেকর্ড দামে খাদ্যপণ্য বিক্রি

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। কেবল ফেব্রুয়ারিতেই খাদ্যপণ্যের দাম বিশেষ করে ভোজ্যতেল এবং দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ২৪ দশমিক ১ শতাংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতেই উঠে এসেছে খাদ্যপণ্যের দামের এমন চিত্র।

সংস্থাটির প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, গত ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে পৌঁছেছে ১৪০ দশমিক ৭ পয়েন্টে। জানুয়ারিতে যা কিছুটা কমে ১৩৫ দশমিক ৪ পয়েন্ট হয়েছিল, যদিও পরে সেটি সংশোধন করা হয়। এর আগে জানুয়ারিতে খাদ্যপণ্যের মূল্য সূচক দাঁড়িয়েছিল ১৩৫ দশমিক ৭ পয়েন্টে।

উচ্চ খাদ্যমূল্যের কারণে মুদ্রাস্ফীতিও বাড়ে। ফলে করোনা মহামারির মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে আমদানি নির্ভর দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দরিদ্র জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে পড়ছে।

সংস্থাটির অর্থনীতিবিদ উপালি গ্যালকেটি আরাচিলেজ বলেছেন যে শস্যের অবস্থা এবং রপ্তানি নিয়ে উদ্বেগের কারণে বিশ্বব্যাপী খাদ্যের দাম বৃদ্ধি পায়।

খাদ্য মূল্যস্ফীতির জন্য একটি বড় ধাক্কা হলো বাইরের খাদ্য উৎপাদন। বিশেষ করে জ্বালানি, সার ও গবাদি পশুর খাবারের মতো খাতে দাম বেড়ে যাওয়ার কারণে আমদানিতে মন্থর গতি তৈরি হয়। এসব কারণে উৎপাদনকারীদের লাভের পরিমাণ কমে যায়। তাদের বিনিয়োগ ও উৎপাদন সম্প্রসারণকে নিরুসাহিত করে খাদ্যপণ্যের উচ্চমূল্য।


এফএও-র প্রতিবেদন বলছে, আগের বছরের একই সময়ের চেয়ে গত ফেব্রুয়ারিতে ভোজ্যতেলের দাম সাড়ে ৮ শতাংশ বেড়ে রেকর্ড মূল্যে পৌঁছেছে। পাম, সয়াবিন ও সূর্যমূখী তেলের দামও বেড়ে গেছে, যেখানে ইউক্রেন ও রাশিয়া থেকে চাহিদার ৮০ শতাংশ সূর্যমুখী তেল সরবরাহ হয় বিশ্বজুড়ে। এছাড়া, গত মাসে দানাদার শস্যের দাম বেড়েছে ৩ শতাংশ, যার মধ্যে ৫ দশমিক ১ শতাংশ ভুট্টা এবং ২ দশমিক ১ শতাংশ বেড়ছে গমের দাম। আর দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

জাতিসংঘের এই সহযোগী সংস্থাটি বিশ্ববাজারে সবচেয়ে বেশি বেচাবিক্রি হয় এমন খাদ্যপণ্যের দাম নিয়ে গবেষণা চালিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে দানাদার খাদ্যশস্যের পাশাপাশি ভোজ্যতেল ও দুগ্ধজাত পণ্যসহ পাঁচ ধরনের পণ্য তালিকাভুক্ত করা হয়। প্রতি মাসে খাদ্যপণ্যের গড় দামের সূচক প্রকাশ, একই সঙ্গে বিশ্ববাজার, খাদ্যশস্য ও পণ্যের উৎপাদন সম্পর্কে পূর্বাভাসও দেয় এফএও।




রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত