শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের গত বৃহস্পতিবার (৩ মার্চ) ফ্যাশন ডিজাইন বিভাগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল ও নাট্যকলা বিভাগে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
শিক্ষক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে বিবি রাসেল বলেন, ফ্যাশনের সঠিক ও বাস্তবভিত্তিক জ্ঞান এবং শিক্ষা এখন সময়ের দাবি। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের কোর্সগুলো এমনভাবে সাজানো হবে যেন একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে পারে। সৃজনশীল
এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
শিক্ষক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, সৃষ্টিই আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, সৃজনশীলতাই সভ্যতা বাঁচিয়ে রাখে। আমরা যারা নাট্যকলার চর্চা করি তারা আসলে ভীষণ রকমের সৃজনশীলতার মধ্য দিয়ে যাই। আমার খুব সৌভাগ্য সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের তথা নাট্যকলা বিভাগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। বাংলাদেশের নাট্যচর্চা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক, নতুনভাবে বিকশিত হোক আমার এই আকাঙ্ক্ষা রইলো।
এছাড়া রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুক্ত আছেন দেশবরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশিষ্ট অভিনেত্রী শম্পা রেজা, নন্দিত নৃত্যশিল্পী লায়লা হাসান, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা প্রমুখ।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি আমাদের পাথেয়। বর্তমানে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত