৩৭ লক্ষের প্রতারণার মামলা দায়ের হল সোনাক্ষীর নামে

bcv24 ডেস্ক    ০৩:০০ পিএম, ২০২২-০৩-০৬    87


৩৭ লক্ষের প্রতারণার মামলা দায়ের হল সোনাক্ষীর নামে

শোনা গিয়েছে, ৩৭ লক্ষ টাকা প্রতারণার মামলা দায়েরের পরে ইতিমধ্যে এক বার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করিয়ে আসেন সোনাক্ষী। কিন্তু তার পর থেকেই তিনি টানা অনুপস্থিত। যোগাযোগ করেও সাড়া মেলেনি। জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার পরেই। আইনি জটে ফাঁসলেন সোনাক্ষী সিংহ। ৩৭ লক্ষ টাকার প্রতারণা মামলা দায়ের অভিনেত্রীর বিরুদ্ধে। যার জেরে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শত্রুঘ্ন-কন্যার নামে।

কেন মামলা হল সোনাক্ষীর বিরুদ্ধে?

অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েও তাতে যোগ দেননি অভিনেত্রী। ওই টাকা ফেরানোর জন্য বারবার আর্জি জানিয়েও লাভ হয়নি। এই মর্মেই প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক, মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা। তাঁর দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ‘লুটেরা’, ‘দাবাং’-এর মতো জনপ্রিয় ছবির নায়িকার। সে জন্য পুরো টাকা নিলেও অনুষ্ঠানে যাননি শত্রুঘ্ন-তনয়া। অভিযোগে প্রমোদ আরও জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে একাধিক বার যোগাযোগ করা হয় সোনাক্ষীর সঙ্গে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার সাফ জানিয়ে দেন, টাকা ফেরত দেওয়া হবে না।


শোনা গিয়েছে, প্রতারণার মামলা দায়েরের পরে ইতিমধ্যে এক বার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করিয়ে আসেন অভিনেত্রী। কিন্তু তার পর থেকে তিনি টানা অনুপস্থিত। মামলার প্রয়োজনে তাঁকে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এর পরেই সোনাক্ষীর নামে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত