খাবার-পানির তীব্র সংকটে মারিউপোলের বাসিন্দারা

bcv24 ডেস্ক    ০৬:১৪ পিএম, ২০২২-০৩-০৬    85


খাবার-পানির তীব্র সংকটে মারিউপোলের বাসিন্দারা
শনিবার সকালে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেখানকার বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ওই শহরে প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন। রুশ বাহিনীর ক্রমাগত বোমা বর্ষণের কারণে এসব মানুষ শহরে আটকা পড়েছেন।

লোকজনকে শহর ছাড়ার জন্য ৫০টি বাসের ব্যবস্থা করা হয়। বেশির ভাগ মানুষকে এই বাস পেতে শহরের কেন্দ্রে যেতে হয়েছে। তবে যুদ্ধবিরতি ঘোষণার দুই ঘণ্টারও কম সময়ে রুশ সেনারা কামানের গোলা বর্ষণ শুরু করে। এতে যেসব বাসিন্দা শহর ছাড়তে চাচ্ছিলেন তাদের অনেকেই মাঝপথে আটকা পড়েন। কিন্তু রাশিয়া অভিযোগ করেছে তাদের সৈন্যরা নয় বরং, ইউক্রেনের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে ওই শহরে গত পাঁচদিন ধরে পানি, বিদ্যুৎ এবং খাবার নেই। সেখানে খাবার এবং পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তবে মারিউপোল শহরে নতুন করে আবারও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নতুন করে আরেকটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১টা) পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা শহর ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্যেই নতুন করে গোলাবর্ষণ শুরু হয়। অনেকেই বোতলজাত পানি পান করছেন। কিন্তু সেটাও যথেষ্ঠ পরিমাণে নেই।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার পুলিশ বিভিন্ন দোকানপাট খুলে দিয়ে লোকজনকে সেখান থেকে খাবার নিতে বলেছে। কারণ খাবার এবং পানির তীব্র সংকটে দিন পারছে সেখানকার মানুষ। বাসিন্দাদের অভিযোগ এই যুদ্ধবিরতি আসলে মিথ্যা। গোলাবর্ষণ বন্ধ হচ্ছে না। তারা বলেন, যদি আবারও যুদ্ধবিরতি ঘোষণা হয় তবে আমরা শহর ছাড়ার চেষ্টা করব। কিন্তু আমরা জানিনা সেটা সত্যি কিনা।

ইউক্রেনে রাশিয়ার হামলার ১১ দিন চলছে। সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির বিভিন্ন শহর। এর মধ্যেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮৮ বিমান ও হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া। এছাড়া বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকেও আটক করা হয়েছে। মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। ইউক্রেনের সৈন্যদের প্রতিরোধ দেখে রুশ বাহিনী মনোবল হারিয়ে ফেলছে বলেও দাবি করা হয়।

এদিকে ইউক্রেন যুদ্ধে পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির বিষয়ে বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা। ওই চুক্তির মাধ্যমে সোভিয়েত আমলের কিছু যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে।

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত