মালয়েশিয়ার পর্দায় শুভ-ঐশীর ‘মিশন এক্সট্রিম’

bcv24 ডেস্ক    ০৭:৩৬ পিএম, ২০২২-০৩-০৬    86


 মালয়েশিয়ার পর্দায় শুভ-ঐশীর  ‘মিশন এক্সট্রিম’

গত ডিসেম্বরের ৩ তারিখে সারাদেশে মুক্তি পেয়েছিল আরিফিন শুভ-জান্নাতুল ফেরদৌস ঐশীর ছবি ‘মিশন এক্সট্রিম’। এরপর এটি আসে বিশ্বের আরও কয়েকটি দেশে। মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। এ তালিকায় যুক্ত হচ্ছে এবার মালয়েশিয়ার নাম।

আগামী ১১ মার্চ থেকে পুলিশ অ্যাকশন থ্রিলারটি কুয়ালালামপুরের টিজিভি সিনেমাস ও কেএলসিসি’তে প্রদর্শিত হবে। পর্যায়ক্রমে দেশটির আরও সিনেমা হলে এটি মুক্তি পাবে বলে জানিয়েছে মালয়েশিয়ায় ‘মিশন এক্সট্রিম’র পরিবেশক বঙ্গজ ফিল্মস।

প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘‘মিশন এক্সট্রিম’ দিয়েই মালয়েশিয়াতে নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শনের যাত্রা হচ্ছে। এই দেশে বসবাসকারী বাংলাভাষীদের অংশগ্রহণ পেলে এখন থেকে প্রতি মাসেই বিভিন্ন সিনেমা হলে আমরা বাংলা সিনেমাগুলো প্রদর্শনের ব্যবস্থা করবো।’’

মুক্তি প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘‘মিশন এক্সট্রিম’ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি স্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি।’’

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত