পাটখাতে অবদান রেখে সম্মাননা পেলেন ১১ ব্যক্তি ও সংগঠন

bcv24 ডেস্ক    ০৮:১৩ পিএম, ২০২২-০৩-০৬    92

পাটখাতে অবদান রেখে সম্মাননা পেলেন ১১ ব্যক্তি ও সংগঠন

পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দিল সরকার।

‘জাতীয় পাট দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে তাদের এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।  

আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সোনালি আশেঁর সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।’

রোববার বিকেলে জাতীয় পাট দিবস উপলক্ষে জুট ডাইভারসিফেকশন প্রমোশন সেন্টার-জেডিপিসি চত্বরে ৬-৮ মার্চ তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক এ মেলার উদ্বোধন করেন।

সরকার পাটপণ্যের অভ্যন্তরীণ ব্যবহারের লক্ষ্যে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের আওতায় ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় বলছে, পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখার পাশাপাশি কৃষককে অন্যান্য উপকরণ সহায়তার কারণে সম্প্রতিক বছরগুলোতে পাটের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পাট মৌসুমে হাট-বাজারে নজরদারি জোরদার করা, নিয়মবর্হিভূত মজুদ ও বিদেশে কাঁচা পাট পাচাররোধে নিয়োমিত তদারকি করা হচ্ছে।

বাংলাদেশ জুট মিল করপোরেশন-বিজেএমসির সাময়িক বন্ধ থাকা মিলগুলো অবসায়নের পর সরকারের নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে নরসিংদীর বাংলাদেশ জুটমিল এবং চট্টগ্রামের কেএফডি জুট মিলস ভাড়াভিত্তিক ইজারা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়াও আরও দুটি জুট মিলের লিজ প্রদান প্রক্রিয়া চলমান রয়েছে। অবশিষ্ট ১৩টি মিল লিজ প্রদানের জন্য দ্বিতীয়বারের মতো ‘এক্সপানশন অব ইন্টারেস্ট’ আহ্বান করা হয়েছে।

আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে আরও কিছু মিল চালু করা সম্ভব হবে। পুনরায় চালু হওয়া মিলে অবসায়নকৃত শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। একইসঙ্গে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ বছর যারা পুরস্কার পেলেন

পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণার সেরা গবেষক হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম জাকির হোসেন, সের পাটবীজ উৎপাদনকারী চাষী  কুষ্টিয়ার মোকারেমপুরের চাষী মো. সাহানুর আলম সান্টু, সেরা পাট উৎপাদনকারী চাষী হয়েছেন পাবনার সুজানগর উপজেলার দুর্গানগর গ্রামের চাষী মো. আব্দুর রাজ্জাক,পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল নীলফামারীর কামারপুকুরের রাণু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটজাত পণ্য রপ্তানিকার সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) ঢাকার উত্তরার রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল ঢাকার আকিজ জুট মিলস, পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ঢাকার করিম জুট স্পিনার্স লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান ঢাকার জনতা জুট মিলস লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ঢাকার ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি, বহুমুখী পাটজাত পণ্যের সেরা নারী উদ্যোক্তা ঢাকার মিরপুরের তরঙ্গের প্রধান নির্বাহী কোহিনূর ইয়াসমিন, বহুমুখী পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা সাভারের গোল্ডেন জুট প্রোডাক্টসের কর্ণধার মো. আব্দুল হাকিম।

এদিন শুভেচ্ছা স্মারক দেওয়া হয় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট মিলস স্পিনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন,  বাংলাদেশ পাটচাষী সমিতি, বাংলাদেশ চারকোল ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত