ঢাবির ছাত্রকে মারধর ও মেরে ফেলার হুমকি

bcv24 ডেস্ক    ০১:৪৪ পিএম, ২০২২-০৩-০৭    95

ঢাবির ছাত্রকে মারধর ও মেরে ফেলার হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে চলন্ত বাসে মারধর টিকেট কাটা নিয়ে তর্কের জেরে এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা নগর পরিবহনের একটি বাসের চালকের বিরুদ্ধে। রোববার বিকেলে রাজধানীর টিকাটুলি এলাকায় এ ঘটনা ঘটে৷ খবর পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নগর পরিবহনের তিনটি বাসে ভাঙচুর চালিয়ে সেগুলো আটক করেন৷ আটক করা বাসগুলোকে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগারের সামনে রাখা রয়েছে৷

ভুক্তভোগী ওই ছাত্রের নাম আজমান সামীর (২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। মারধর ও লাঞ্ছনার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন তিনি৷

ঘটনার বর্ণনা দিয়ে আজমান সামীর বলেন, আমি অমর একুশে বইমেলায় একটি স্টলে কাজ করছি৷ বইমেলার উদ্দেশে শনির আখড়া থেকে রোববার বেলা পৌনে তিনটার দিকে রওনা দিই৷ নগর পরিবহনের নিয়ম হচ্ছে, টিকেট কেটে গাড়িতে উঠতে হয়৷ কিন্তু তিনটার মধ্যে বইমেলায় আসার তাড়া থাকায় আমি টিকিট না কেটে বাসে উঠে পড়ি৷ আমি ছাড়া আরও কয়েকজন টিকেট ছাড়া উঠেছিলেন৷

এ নিয়ে বাসের চালকের সঙ্গে পরবর্তী পয়েন্টের চেকারের তর্ক হয়৷ টিকাটুলীর ওই পয়েন্টে আসার পর আমি বলি যে তাড়াহুড়ায় টিকেট কাটা হয়নি। আমি এখন টিকিট কাটতে চাই৷ তখন বাসের চালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন৷ আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করি এবং মুঠোফোনে বিষয়টি আমার হলের বন্ধুদের জানাই৷

আজমান সামীর আরও বলেন, নগর পরিবহন সাধারণত মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে বেরোয়৷ কিন্তু বন্ধুদের খবর দেওয়ার বিষয়টি শুনে মৎস্য ভবনের সামনে চালক বলেন যে বাসটি শাহবাগের দিকে যাবে না৷ বাসটি সোহরাওয়ার্দী উদ্যানের পাশে বইমেলার ফটকে থামাতে বললেও চালক থামাননি৷ তিনি গাড়ি নিয়ে দ্রুতগতিতে চলে যান এবং উল্টো পথে বাস ঘুরিয়ে শাহবাগের দিকে না গিয়ে অন্য রাস্তা ধরেন৷ আমি এর প্রতিবাদ করলে বাসে উপস্থিত একজন তৃতীয় ব্যক্তি (যাত্রী) চলন্ত বাসের মধ্যেই আমার ওপর আক্রমণ করেন৷ তিনি গলা চেপে ধরে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন৷ ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো পূর্বপরিচয় তো নেই-ই, কোনো রকম তর্কও হয়নি৷ তখন অন্য যাত্রীরা ছুটে এসে আমাকে আক্রমণ থেকে রক্ষা করেন৷ এই আকস্মিক অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে ওই ব্যক্তি আমাকে অকথ্য গালিগালাজ করেন ও হুমকি দিতে থাকেন৷ বারবার বাস থেকে নামতে চাইলেও বাসের দরজা ‘লক’ করে তাকে চলন্ত বাসে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানান আজমান সামীর৷

তিনি বলেন, ‘অনেক চেষ্টার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমি বাস থেকে নামতে সক্ষম হই৷ তখন আমি দৌড়ে বাসের সামনে গিয়ে দাঁড়িয়ে ৯৯৯-এ কল করে আইনি সহায়তা নেওয়ার চেষ্টা করি৷ বাসের চালক তখন আমার ওপর দিয়েই বাস নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন৷ এর মধ্যে ওই তৃতীয় ব্যক্তি বাস থেকে নেমে আমাকে টেনেহিঁচড়ে আবার বাসে তোলার চেষ্টা করেন৷ কোনো কারণ ছাড়াই আমাকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন তিনি৷ ওই তৃতীয় ব্যক্তি আমার মুঠোফোন নিয়ে গেছেন৷ বইমেলার দোকানের কিছু টাকা সঙ্গে ছিল, সেখান থেকে তিন হাজার টাকাও তিনি ছিনিয়ে নিয়েছেন৷ রাস্তা তখন ফাঁকাই ছিল৷ একপর্যায়ে চালক বাসটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যান৷

আজমান সামীর জানান, এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে রাত পৌনে ১০টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত