শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৪ এএম
ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো ১২ দিনে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনে ছয়শ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই কর্মকর্তা বলেন, যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়ার যে সক্ষমতা রয়েছে, তার প্রায় ৯৫ শতাংশই ইউক্রেনে জড়ো করতে পেরেছে তারা।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, খারসন ও মিকোলাইভ শহরে চলমান সংঘাত পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এতে দেখা গেছে রুশ বাহিনী এখনো কিয়েভ, খারকিভ, চেরনিহিভ ও মারিউপোল ঘিরে ফেলার চেষ্টা করছে। তবে ইউক্রেনের
নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলায় আক্রমণের গতি কমেছে বলেও দাবি করেন তিনি। কিয়েভ অভিমুখে থাকা প্রায় ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরটি স্থবির হয়ে রয়েছে। এ বহরটি কিয়েভ থেকে ঠিক কতটা দূরে রয়েছে, সে ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। কিয়েভের প্রাণকেন্দ্র থেকে প্রায় ১৬ মাইল দূরে এর অবস্থান ছিল বলে এর আগে জানা যায়।
ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও বলেন, আমাদের ধারণা, বেশির ভাগ এলাকায় ইউক্রেনীয় নাগরিকরা এখনো যোগাযোগ সুবিধা পাচ্ছে। তারা ইন্টারনেট ব্যবহার ও সংবাদমাধ্যমে চোখ রাখতে পারছে। তবে কিয়েভে বিক্ষোভকারীদের ওপর রুশ বাহিনীর গুলি চালানোর খবর এবং সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা। এদিকে, শান্তি আলোচনায় বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ। যদিও এর আগে দু’দফা বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দেশ দুটি।
অন্যদিকে, ইউক্রেনের চারটি শহরে অস্ত্রবিরতি ঘোষণা করে মানবিক করিডোর চালু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির সংবাদ মাধ্যম ইন্টারফেক্স জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। মস্কোর সময় সোমবার (৭ মার্চ ) সকাল ১০ টা থেকে কার্যকর হবে এ ঘোষণা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত