শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৩ এএম
ঐতিহাসিকভাবেই ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে পরিচিতি রয়েছে ইউক্রেনের। বিগত কয়েক দশকে পূর্ব ইউরোপের এই দেশটি নিজেকে পুরো বিশ্বের খাদ্যভান্ডার হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। প্রাকৃতিকভাবে কৃষিবান্ধব জলবায়ুর এই দেশটি বিশ্বে একাধিক কৃষিপণ্যের শীর্ষ জোগানদাতা। পাশাপাশি ইউক্রেন খনিজ পদার্থের দিক থেকেও বেশ সমৃদ্ধ। পরিকল্পিত কৃষি ব্যবস্থা ও খনিজ পদার্থের নিয়ন্ত্রিত উত্তোলন এবং বণ্টনের মাধ্যমে এসব খাতে দেশটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে আরও বহু আগেই। নিজেদের খাদ্য ফলানোর পাশাপাশি ইউক্রেন এখন বিশ্বের অন্যতম খাদ্য জোগানদাতা দেশ। ফলে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব ও যুদ্ধের আঁচ বেশ ভালোভাবেই টের পাচ্ছে পৃথিবী।
রাশিয়ার হামলার ফলে ইউক্রেন থেকে খাদ্য সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশের নাস্তার প্লেট আজ খালি প্রায়। খবর ইউক্রেন ইনভেস্টের।
কৃষির জন্য সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে কর্নোজেম নামে বিশেষ এক ধরনের কালো মাটি। বিশ্বের ৩৩ শতাংশ কালো মাটি (কর্নোজেম) রয়েছে ইউক্রেনে। ফলে গম, ভুট্টা, বার্লি, সূর্যমুখী, চিনির বিট, প্রাকৃতিক মধু, আপেলের রসসহ সিরিয়াল এবং চারা উৎপাদনে ইউক্রেন এখন বিশ্বের শীর্ষে। বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন ও রপ্তানিতে শীর্ষস্থান এখন ইউক্রেনের দখলে। অত্যন্ত উর্বর মাটি, তুলনামূলক সস্তা শ্রমবাজার এবং সরবরাহের দারুণ সুবিধা ও কম খরচের কারণে ইউক্রেন এই স্থান দখল করতে পেরেছে। দেশটির বার্ষিক কৃষি শস্য উৎপাদনের পরিমাণ ৭০ মিলিয়ন টনেরও বেশি। অভ্যন্তরীণ বাজারের চাহিদার পরিপ্রেক্ষিতে, ইউক্রেন বছরে প্রায় ৫০ মিলিয়ন টন কৃষি শস্য রপ্তানি করতে পারে। সরকারিভাবে দাবি করা হয়, ব্যবস্থাপনা, শিক্ষা, সেচ, কৃষি কৌশল, রসদ এবং মূল্য সংযোজন উৎপাদনে অতিরিক্ত বিনিয়োগের সুবিধা পেলে ইউক্রেন তার খাদ্য রপ্তানি দ্বিগুণ করতে পারবে।
বহুল চাহিদা সম্পন্ন সূর্যমুখীর বীজ ও তেল উৎপাদনে ইউক্রেন বিশ্বে প্রথম। বিশ্বজুড়ে সূর্যমুখী তেলের চাহিদা ইউক্রেন প্রায় একাই পূরণ করে। এ ছাড়া দেশটি র্যাপ (কোলজা) বীজ উৎপাদনে দ্বিতীয়, ভুট্টা উৎপাদনে চতুর্থ ও মধু উৎপাদনে বিশ্বে পঞ্চম। কৃষিপণ্য ছাড়াও হিমায়িত মাংস উৎপাদনে ইউক্রেন বিশ্বে তৃতীয়। জ্বালানি ও খনিজ পদার্থ উত্তোলনের দিক থেকেও বেশ সমৃদ্ধ দেশটি। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে প্রয়োজনীয় ইউরেনিয়াম উত্তোলনে ইউক্রেন বিশ্বে দশম। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের কয়লা উত্তোলনে ১৩তম ও রান্নার কয়লা উত্তোলনে বিশ্বে ১২তম। খনিজ পদার্থের দিক থেকে গ্যালিয়াম উত্তোলনে সবচেয়ে এগিয়ে আছে ইউক্রেন। দেশটি এ ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয়। ইলেক্ট্রিক সার্কিট তৈরিতে গ্যালিয়াম কাজে লাগে। লোহা ও ম্যাঙ্গানিজ উত্তোলনে বিশ্বে যথাক্রনে সপ্তম ও অষ্টম। এ ছাড়া টাইটানিয়াম, জার্মেনিয়াম, চীনা মাটি ও গ্রাফাইট উত্তোলনে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে ইউক্রেন।
পুরো বিশ্বের উল্লেখযোগ্য একটি খাদ্য অংশের জোগান দিয়েও ইউক্রেন ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ। দেশটির জনগণের বার্ষিক মাথাপিছু আয় মাত্র সাড়ে তিন হাজার ডলার, যা ইউরোপের মধ্যে সর্বনিম্ন। অতীতকাল থেকেই ইউক্রেন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হয়ে এসেছে। সোভিয়েত যুগে রাশিয়ার হাতে শোষিত হওয়ার পর নব্বইয়ের দশকে স্বাধীনতা অর্জন করে দেশটি। এরপরও নিষ্পেষিত হওয়ার ইতিহাস শেষ হয়নি দেশটির। যে ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে ইউক্রেন পরিচিত, সেই ইউরোপই সম্প্রতি ইউক্রেনকে 'ব্যবহার' করে নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যস্ত হয়েছে। যার ফলাফল আজ ইউক্রেনের উচ্চফলনশীল মাটি ছিন্নভিন্ন হচ্ছে গোলা ও মিসাইলের আঘাতে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত