রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গমের দাম ১৪ বছরে সর্বোচ্চ

bcv24 ডেস্ক    ০১:২৬ পিএম, ২০২২-০৩-০৮    79


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গমের দাম ১৪ বছরে সর্বোচ্চ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে গমের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বেঞ্চমার্ক শিকাগোর বাজারে সোমবার (৬ই মার্চ) গমের ভবিষ্যৎমূল্য বেড়েছে ছয় শতাংশের বেশি। আর এক সপ্তাহের হিসাবে এর দাম বেড়েছে অন্তত ৪০ শতাংশ। খবর- রয়টার্সের। বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। ভুট্টা রপ্তানিতেও তাদের অংশ প্রায় ১৯ শতাংশ। গত ২৪শে ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজারে রীতিমতো আগুন লেগেছে।

গত সপ্তাহে শিকাগোর বাজারে গমের দাম বেড়েছে একলাফে ৪০ শতাংশের বেশি, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ সাপ্তাহিক মূল্যবৃদ্ধির রেকর্ড। সোমবার যুক্তরাষ্ট্রের এ বাজারে গমের দাম দাঁড়িয়েছে প্রতি কোয়ার্টার বুশেল (এক বুশেলে ৬০ পাউন্ড বা ২৭ কেজি ২১৫ গ্রাম) ১২ দশমিক ৬০ মার্কিন ডলার, যা ২০০৮ সালের মার্চের পর থেকে সর্বোচ্চ।

এদিন ভুট্টার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি কোয়ার্টার বুশেল হয়েছে ৭ দশমিক ৭৫ ডলার ও সয়াবিনের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে হাফ বুশেল হয়েছে ১৬ দশমিক ৯৫ ডলার। ভুট্টা ও সয়াবিনের এই দাম ২০১২ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ।ইউরোপের এক ব্যবসায়ী বলেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়া-ইউক্রেন থেকে গম-ভুট্টা রপ্তানি আবার শুরু হবে বলে আশা করা যাচ্ছে না। যুদ্ধরত এ দেশ দুটি বিশ্বের ৮০ শতাংশ সূর্যমুখী তেলের রপ্তানিকারক। ফলে দাম বেড়েছে এরও।
যুদ্ধে ইউক্রেনের বন্দরগুলো বন্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে আমদানিতে অনাগ্রহী ব্যবসায়ীরা এখন পণ্যগুলোর বিকল্প উৎস খুঁজছেন। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গম রপ্তানির চাহিদা বেড়ে গেছে।

মূল্যবৃদ্ধির কারণে এরই মধ্যে সব ধরনের শস্য রপ্তানি নিষিদ্ধ করেছে হাঙ্গেরি। বুলগেরিয়া সরকার ঘোষণা দিয়েছে, তারা গমের মজুদ বাড়াচ্ছে। সেখানেও একই ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত