ফাঁসির কাষ্ঠে যাওয়ার আগে নান-গরুর মাংস খেতে চেয়েছিল ওরা

bcv24 ডেস্ক    ১১:১০ এএম, ২০২২-০৩-০৯    89

ফাঁসির কাষ্ঠে যাওয়ার আগে নান-গরুর মাংস খেতে চেয়েছিল ওরা

ফাঁসির কাষ্ঠে যাওয়ার আগে নান দিয়ে গরুর মাংস খেতে চেয়েছিলো চট্টগ্রামের দুই খুনী। ফাঁসির রায়ের পর বারবার কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতো । শেষের দিকে একেবারে কথাবার্তা বলাও বন্ধ করে দেয় তারা। একেবারে চুপ থাকত। স্বজনদের সাথে দেখা করলেও স্ত্রী পুত্রর সাথে শেষ দেখা করতে চায়নি ওই দুই আসামি। হয়ত মায়ায় পড়তে চায়নি।

খুনের ঘটনাটি ঘটেছিল ২০০৩ সালের ১৪ জুন চট্টগ্রাম নগরের খুলশীর উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারে। বাসায় ঢুকে ঘাতকরা তাকে গুলি চালিয়ে হত্যা করে বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিনকে। তিনি স্থানীয় রেলওয়ে আমবাগান এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন কারণে রেলওয়ের জায়গা থেকে চার দফায় অবৈধ বস্তি ও কলোনি উচ্ছেদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতেন এ কর্মকর্তা। এরই জেরে ২০০৩ সালের ১৪ জুন সশস্ত্র সন্ত্রাসীরা তার সরকারি বাসায় অবৈধভাবে প্রবেশ করে গুলিকরে  ও কুপিয়ে হত্যা করে। ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ে শিপন ও ইমনকে মৃত্যুদণ্ড এবং সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর উচ্চ আদালতের আপিল প্রক্রিয়া ঝুলেছে দীর্ঘ ১৮ বছর। ওই দুই ঘাতকেরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার নন্দনসার এলাকার স্থায়ী বাসিন্দা চট্টগ্রাম নগরের খুলশীর দক্ষিণ আমবাগানের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে শিপন হাওলাদার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রতনপুর পূর্ব পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা চট্টগ্রাম নগরের লালখান ডেবারপাড় এলাকার ঈদুন মিয়া সরকারের ছেলে নাইমুল ইসলাম ইমন।

তিন বছর আগে তাদের চট্টগ্রাম থেকে কুমিল্লা কারগারে স্থানান্তর করা হয়। চট্টগ্রামের রেলওয়ে কর্মচারী বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় কুমিল্লা কারাগারে। তবে ফাঁসিতে ঝুলানোর আগে স্ত্রী-ছেলে মেয়ের সঙ্গে সুযোগ পেলেও দেখা করেননি দণ্ডিত দুই আসামি। কুমিল্লা কারাগারের জল্লাদ সিরাজ উদ্দীন নাসির তাদের ফাঁসির রায় কার্যকর করেন।

মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায়  ফাঁসির রায় কার্যকর করার আগে আসামিদের শেষ ইচ্ছা নান রুটি ও গরু মাংস খাওয়ানো হয়। এরপর রাত ১১টা ১৫ মিনিটে কারাগারে আসেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, ১১টা ২৫ মিনিটে কারাগারে আসেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামির ৩৫ জন স্বজন কুমিল্লায় অবস্থান করছেন গত দুই দিন ধরে। সোমবার (৭ মার্চ) রাতে গোপনে ১৯ স্বজন এসে কারাগারে তাদের সঙ্গে দেখা করে গেলেও মঙ্গলবার (৮ মার্চ) দেখা করার সুযোগ ছিল সন্তানদের। কিন্তু দণ্ডপ্রাপ্ত দুই আসামি নিষেধ করায় সন্তানরা আসেননি।

জেলা কারাগারের এক কর্মকর্তা বলেন, ‘প্রথম দিকে উগ্র আচরণ করলেও রায় ঘোষণার পর থেকে শান্ত হয়ে গেছেন দুই আসামি। সারা দিন নামাজ আর কোরআন তিলাওয়াত করে সময় কাটান। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তারা আমাদের কাছে ক্ষমা চাওয়া শুরু করেন। প্রতিদিন দেখা হলেই অনুশোচনা করেন। তবে কোনোদিন বিশেষ কিছুর আবদার করেননি। যখন আমরা গিয়ে সামনে দাঁড়াই, তখন অশ্রুসিক্ত দেখা যায়। শেষের দিকে সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘শেষের দিনগুলোতে কয়েদিদের সঙ্গে বসে পরিবারের গল্প করতেন। স্মৃতিকাতর হয়ে নিজেদের দোষারোপ করতেন। তবে শব্দ করে কান্না করতে দেখিনি তাদের। হাসতে হাসতে চোখ থেকে পানি বেয়ে পড়তে দেখেছি। সবার থেকে নিজেদের আলাদা করে নিয়েছিলেন। সবসময় চুপচাপ থাকতেন। আমরাও চেষ্টা করতাম কিছু চাইলে দেওয়ার জন্য। কিন্তু স্বজন ছাড়া কারও কাছেই কিছু চাইতেন না তারা।’

এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য নিয়ে এই হত্যা মামলায় শিপন ও ইমনকে ফাঁসি, সাত আসামিকে যাবজ্জীবন এবং চার জনকে খালাস দেন। সাজার বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেছিলেন। কিন্তু ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর উচ্চ আদালত রিভিউ খারিজ করে দেন। সর্বশেষ চলতি বছরের ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হলে সেটিও খারিজ হয়ে যায়। ২১ থেকে ২৮ দিনের মধ্যে কারাবিধি অনুসারে ফাঁসির রায় কার্যকর করার বিধি মেনেই চট্টগ্রামের দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত