যশোরে ২৫ পরিবারের চলাচলের রাস্তা না রেখে টার্মিনাল নির্মাণ

bcv24 ডেস্ক    ০৯:২৯ পিএম, ২০১৯-০৪-২৭    440

যশোরে ২৫ পরিবারের চলাচলের রাস্তা না রেখে টার্মিনাল নির্মাণ

যশোরে ২৫টি পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না রেখেই টার্মিনাল নির্মাণ করেছে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ। এই ২৫ বাড়ির উত্তরে রয়েছে হাকর নদী, পুব দিকে আছে বেসরকারি স্থাপনা, পশ্চিমে ভারত সীমান্ত, আর দক্ষিণে প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ করেছে বন্দর কর্তৃপক্ষ। টার্মিনাল ও বেসরকারি স্থাপনাগুলোর মাঝখান দিয়ে বানানো হয়েছে টার্মিনালের নালা। কয়েক মাস ধরে ওই নালার পাশ দিয়ে যাতায়াত করছিল ২৫ বাড়ির লোকজন। গত শুক্রবার সকালে এটাও আটকে দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ কাজ শুরু করলে নারীরা ঝাড়ু মিছিল করে নির্মাণকাজ বন্ধ করে দেন।

স্থানীয় পৌর কমিশনার আবদুল জব্বার বলেন, প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণের পর ওই সব পরিবারের যাতায়াতের পথে বন্দর কর্তৃপক্ষ নালা তৈরি করে। এবার ওই নালার প্রবেশ মুখ বন্ধ করে দেওয়ার জন্য নির্মাণকাজ শুরু করলে পেছনে বসবাসকারীরা ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে অবরুদ্ধ মানুষেরা বন্দর পরিচালকের কাছে আবেদন জানালেও তারা অসহায় মানুষগুলোর যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা করেননি। বন্দরের উপ-পরিচালক মামুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, পেছনের জমি অধিগ্রহণ করার একটি পরিকল্পনা রয়েছে। তবে সময় লাগবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বোঝাতে হবে। পেছনের জমি অধিগ্রহণ করে সেখানে যাত্রীদের জন্য খাবার হোটেল ও বিশ্রামাগার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে আটকা পড়া ঝরনা খাতুন প্রশ্ন করেন, তত দিন কি আমরা বন্দি হয়ে থাকব? 

তিনি বলেন, ড্রেনের পচা গন্ধে জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা এখানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ভুক্তভোগী আশাদুজ্জামান আশা বলেন, বন্দর কর্তৃপক্ষ আমাদের জিম্মি করে ফেলেছে। তারা সামনের জমি অধিগ্রহণ করে আমাদের একপর্যায়ে জেলখানার মতো আটকে ফেলেছে। টার্মিনালের টয়লেটের ট্যাংকি ও ড্রেন আমাদের বাড়ির সামনে পড়ায় তা থেকে সব সময় দুর্গন্ধ ছড়াচ্ছে। গৃহবধূ মাছুরা বেগম, মাজেদা বেগমসহ ২৫ পরিবারের সবাই এই অভিযোগ করেছেন। তারা অবিলম্বে এ সমস্যার সমাধান চান।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত