শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৩ এএম
এখন দেশে গ্যাসের সিস্টেম লস গড়ে ৫ ভাগ। অর্থাৎ প্রতিদিন ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস লোকসান হচ্ছে। বিশাল এই লোকসান কমানো গেলে দাম না বাড়ালেও চলতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিদিন গড়ে তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে দেশে। এরমধ্যে দেশের ক্ষেত্রগুলো থেকে ২ হাজার ২৮৯ মিলিয়ন ঘনফুট তোলা হচ্ছে। আমদানি করা হচ্ছে ৭৭০ মিলিয়ন ঘনফুট। স্পট মার্কেট থেকে আমদানি হচ্ছে ১০০ মিলিয়ন ঘনফুট। বাকিটা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে কিনে আনা হচ্ছে।
দেশের গ্যাসক্ষেত্র থেকে যে গ্যাস তোলা হচ্ছে তার দাম বাড়েনি। দীর্ঘমেয়াদি
চুক্তির আওতায় যে এলএনজি আনা হচ্ছে তার দামও বাড়েনি। কিন্তু প্রতিদিন যে ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি স্পট মার্কেট থেকে আমদানি করা হচ্ছে তার দাম অনেকটা বেড়েছে। সর্বশেষ ৪৫ ডলার করে প্রতি এমএমবিটিইউ এলএনজি কেনা হচ্ছে।
জানতে চাইলে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মকবুল ই ইলাহী চৌধুরী বলেন, এখন আমরা যে গ্যাস দেশ থেকে তুলছি তার দাম যেমন বাড়েনি। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যেটা কেনা হচ্ছে সেটার দামও বাড়েনি। কিন্তু মাত্র ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির জন্য দাম বাড়াতে হচ্ছে। আমরা স্পট থেকে গ্যাস না এনে দেশের সিস্টেম লস কমাতে পারি। এজন্য প্রি-পেইড মিটারে জোর দেওয়া জরুরি। দেশের খনিগুলো থেকে কিছু কিছু করে উৎপাদনও বাড়াতে পারি, তাহলে আর এই মুহূর্তে দাম বাড়াতে হতো না।
পেট্রোবাংলা বলছে, আমদানিকৃত এলএনজির সঙ্গে দেশীয় গ্যাসের মিশ্রণ শেষে গড় খরচ দাঁড়াবে ৬৫ হাজার ২২৫ কোটি ৭৫ লাখ টাকা। এই টাকা ভোক্তাদের কাছ থেকে তুলতে হলে দর ২০.৩৫ টাকা নির্ধারণ করা জরুরি। এই দর দৈনিক ৮৫০ এমএমসিএফ এলএনজি আমদানি বিবেচনায় ধরা হচ্ছে। আমদানি বাড়তে থাকলে গড়মূল্যও বেড়ে যাবে সেই হারে।
বলা হচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লস কমাতে প্রত্যেকটি জোনে মিটার স্থাপন করেছে। কিন্তু গ্যাসে সে রকম ব্যবস্থা এতদিনেও নেওয়া যায়নি। গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীরা গ্যাস চুরিতে জড়িত বলে অভিযোগ বহুদিনের। প্রায় প্রতিদিনই গ্যাসের অবৈধ লাইন কাটা হচ্ছে। কাটার পর আবার নতুন করে লাইন বসে যাচ্ছে বলে প্রমাণও মিলছে।
গ্যাসের দাম বাড়াতে ২১ মার্চ গণশুনানির আয়োজন করছে বিইআরসি। এদিকে ইউক্রেন সংকটে আন্তর্জাতিক বাজারে বাড়ছে সব ধরনের জ্বালানির দাম। এর আগে গতবছরের নভেম্বরে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এখন আবার গ্যাসের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করবে। তাই দাম না বাড়িয়ে বিকল্প চিন্তা করা যায় কিনা সেই অভিমত দিচ্ছেন সংশ্লিষ্টরা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত