শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৪ এএম
সুমিতের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। এরপর হেঁটেছেন শোবিজের নানান বাঁকে। বিজ্ঞাপন আর নাটকের রেশ কাটার আগেই ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমায় অভিষেক হয় এই অভিনেতার।
সিনেমাতেই এখন নিয়মিত নিজেকে হাজির রাখার চেষ্টা করছেন ‘মহুয়া সুন্দরী’র অভিনেতা। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপন করাই তার যেন ধ্যান। যদিও ক্যারিয়ারের শুরুতে তার মনে সুপ্ত বাসনা ছিল, পর্দার পেছনে কাজ করার, মানে নির্মাতা। নতুন খবর হলো, সুমিতকে এবার পাওয়া যাবে পরিচালকের ভূমিকায়। মানে চলচ্চিত্র নির্মাতা! বিষয়টি নিশ্চিত করলেন সময়ের আরেক তরুণ নির্মাতা রাশিদ পলাশ। যিনি এখন ব্যস্ত রয়েছেন ‘ময়ূরাক্ষী’ নির্মাণ নিয়ে।
আর এই ছবিতেই তিনি সুমিতকে দাঁড় করাচ্ছেন একজন নির্মাতার চরিত্রে!
সুমিত জানান, এবারই প্রথমবার কোনও পরিচালকের চরিত্রে দেখা যাবে তাকে। বলেন, ‘একটা সময় কিন্তু নির্মাতা হওয়ার খুব ইচ্ছা ছিল আমার। সেটা আর হয়ে ওঠেনি। তবে এবার যেন সেই ইচ্ছা পূর্ণ হলো চরিত্রটির মাধ্যমে।’ এতে সুমিতের চরিত্রের নাম রাইছু খান। যিনি নিজেকে সবসময় গ্রেট মনে করেন আর অন্যদের ভাবেন মেধাহীন। কাউকে দিয়ে কিচ্ছু হবে না, যা হবার তা রাইছুকে দিয়েই হবে! তার কাছে সত্যজিৎ, ঋত্বিক ঘটক কোনও ফিল্মমেকারই না!
এ প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমরা শুরু থেকেই চরিত্র নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম, কে আসলে চরিত্রটির জন্য ঠিকঠাক হতে পারে। সেক্ষেত্রে মনে হয়েছে সুমিত ঠিকঠাক আছে। আমাদের ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র বলতে পারেন। দর্শক মজা পাবে।’
এর আগে রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’-এর মূল চরিত্রে অভিনয় করেছিলেন সুমিত।
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ‘ময়ূরাক্ষী’তে আরও অভিনয় করছেন ববি, সুদীপ, দীপক সুমন, জুলফিকার চঞ্চল, সাদিয়া মাহি, মুহিন, মানিক শাহসহ অনেকে। আজ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটির নির্বাহী প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত