সমিতির নামে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি

bcv24 ডেস্ক    ০২:৫১ পিএম, ২০২২-০৩-১১    77

সমিতির নামে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি

চট্টগ্রামে শত শত গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও এক দম্পতি। দক্ষিণ মধ্যম হালিশহরের সুলভ কুমার দাশ রিংকু ও তার স্ত্রী জয়শ্রী দাশের শ্যামা বহুমুখী সমবায় সমিতির নামে হায় হায় কোম্পানিটি এখন তালাবদ্ধ। টাকা ফেরতের আশায় যেখানে প্রতিদিন ভিড় করছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে নির্বিকার সমবায় দফতর।

দোতলা ভবনের নিচে একটি মন্দির, উপরে শ্যামা বহুমুখী সমবায় সমিতি। সদস্য সংখ্যা ১ হাজার ৪৮২ জন হলেও ব্যবস্থাপনা কমিটির মূল হর্তাকর্তা সুলভ কুমার দাশ রিংকু এবং তার স্ত্রী জয়শ্রী দাশ। সপ্তাহখানেক আগে সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে উধাও এই দম্পতি। এরপর থেকে পাওনা টাকার আশায় প্রতিদিন লেগে আছে শত শত গ্রাহকের ভিড়।

সমবায় অধিদফতরের ২০১৯-২০ সালের অডিট প্রতিবেদন অনুযায়ী দৈনিক ও মাসিক সঞ্চয় এবং স্থায়ী আমানত হিসেবে গ্রাহকের পাওনা ২ কোটি ৯৫ লাখ ২১ হাজার ৫২১ টাকা। মাঝের এক বছর বাদ দিয়ে চলতি বছরের অডিট শুরু আগেই লাপাত্তা ওই দম্পতি। এ দুই বছরে পাওনা টাকার পরিমাণ আরও কয়েক কোটি টাকা বেড়েছে বলে দাবি গ্রাহকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাহকদের আমানত মেরে দিয়ে সম্প্রতি ১ কোটি ৫২ লাখ টাকায় পণ্যবাহী গাড়ি কিনেছেন সুলভ বড়ুয়া। নামে বেনামে কিনেছেন ফ্ল্যাট। গ্রাহকদের অভিযোগ, টাকা আত্মসাত পরিকল্পনার অংশ হিসেবে ভুয়া ব্যবস্থাপনা কমিটি করেছিলেন সুলভ কিন্তু এসবের সঠিক নজরদারি ছিল না সমবায় কর্তৃপক্ষের। তবে অভিযোগ নিয়ে কথা বলতে নারাজ সমবায় কর্মকর্তারা। চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারি নিবন্ধক মিন্টু বড়ুয়া বললেন, সাধারণ মানুষও সচেতন নয়। নিজেদের ভুলের কারণেই প্রতারিত হচ্ছেন তারা।

প্রতারণার অভিযোগে বন্দর থানায় এরই মধ্যে মামলা দায়ের করেছেন এক গ্রাহক। আর তদন্ত কমিটি গঠন করেছে সমবায় অধিদফতর।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত