শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৪৪ এএম
গত ৯ মার্চ নিয়মিত মহড়ার সময় পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘ভুল করে’ ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ উচ্চপর্যায়ের যে তদন্তের নির্দেশ দিয়েছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পক্ষ থেকে এ ঘটনার নেপথ্যের সত্যতা যথার্থভাবে বের করে আনতে যৌথ তদন্তের দাবি জানানো হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, তারা জানতে পেরেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়ে। ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে স্বস্তির বিষয় যে দুর্ঘটনায় কোনো
প্রাণহানি হয়নি।
পাকিস্তান ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র ছোড়ার ওই ঘটনা নিয়ে শনিবার একটি বিস্তারিত বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। ওই বিবৃতিতে ভারতের কাছে কিছু প্রশ্নের জবাব চাওয়া হয়েছে।
বিবৃতিতে যে প্রশ্নগুলোর উত্তর জানতে চাওয়া হয়েছে-
(১) ভুলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা ও পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে এবং এ ঘটনায় সুনির্দিষ্টভাবে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা নিয়ে ভারতকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে।
(২) পাকিস্তানের ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে তার ধরন ও বৈশিষ্ট্য কী ছিল, তার সুস্পষ্ট ব্যাখ্যা ভারতকে দিতে হবে।
(৩) ভুলে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের গতিপথ কোথায় ছিল এবং কীভাবে তা পাকিস্তানে গিয়ে পড়ল, সে ব্যাখ্যাও ভারতকে দিতে হবে।
(৪) ক্ষেপণাস্ত্রটির মধ্যে কি নিজেকে নিজে ধ্বংস করে দেওয়ার প্রযুক্তি যুক্ত ছিল? কেন তা বাস্তবায়িত করতে এটি ব্যর্থ হয়েছে?
(৫) নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলার সময় কি ভারতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়?
(৬) ভুলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ তথ্য পাকিস্তানকে তাৎক্ষণিক জানাতে ভারত কেন ব্যর্থ হলো? কেন পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে অবহিত করে ব্যাখ্যা চাওয়ার পর ভারত তা স্বীকার করল?
(৭) এসব অসংগতির মধ্য ভারতকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে যে ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র বাহিনী পরিচালনা করছিল নাকি অন্য কোনো উপায়ে পরিচালনা করা হচ্ছিল?
পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়, পুরো ঘটনায় ইঙ্গিত মিলেছে যে কৌশলগত অস্ত্র পরিচালনার ক্ষেত্রে ভারতীয়দের অনেক ফাঁকফোকর ও প্রযুক্তিগত ঘাটতি রয়েছে। পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত করা হবে বলে ভারতীয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, তা পর্যাপ্ত নয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত