শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৪৮ এএম
ইউক্রেন শরনার্থীদের চাপের কারণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে মালদেভায় । রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে দেশটির লোকজন। পার্শ্ববর্তী দেশ মালদোভায় প্রবেশ অব্যাহত রেখেছেন ইউক্রেনীয় শরণার্থীরা। তবে এই পর্যায়ে এসে শরণার্থীর চাপ সামলাতে পারছে না ইউরোপীয় দেশটি।
মালদোভার প্রধানমন্ত্রী নাতালিয়া গ্যাভরিলিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, আমাদের কাছে এখন দুই লাখ ৭০ হাজার জনের বেশি মানুষ রয়েছে, যারা ইউক্রেন সীমান্ত অতিক্রম করেছেন। খবর বিবিসির । নাতালিয়া গ্যাভরিলিতা বলেন, এক লাখেরও বেশি লোক আমাদের এখানে থাকার পথ বেছে নিয়েছে। যদিও এটি
অস্থায়ীভাবে, এরপরও মালদোভার মতো একটি দেশের জন্য এই সংখ্যাটি অনেক বেশি।
বিবিসি বলছে, মালদোভা একটি ছোট দেশ। ইউক্রেন এবং রোমানিয়ার মাঝখানে চাপা পড়ে রয়েছে এর অবস্থান, যার জনসংখ্যা মাত্র ৫০ লাখের মতো। ইউরোপের মধ্যে অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশে মালদোভা। ইউক্রেনের শরণার্থী প্রবেশের কারণে তাদের জনসংখ্যা প্রায় চার শতাংশ বেড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ মালদোভায় আসছেন। মালদোভার বেসামরিক নাগরিকরা আগতদের আশ্রয় ও যত্ন নিচ্ছেন। তিনি বলেন, আমরা এই যুদ্ধের অর্থনৈতিক পরিণতি নিয়ে খুবই চিন্তিত। এই অর্থনৈতিক পরিণতি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ মালদোভায় আঘাত করছে। আমাদের অবশ্যই বাইরের সাহায্য দরকার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত