ঢাবির মিলনমেলায় নাচ -গান আনন্দ ফুর্তি

bcv24 ডেস্ক    ০৪:৩৫ পিএম, ২০২২-০৩-১৩    115


ঢাবির মিলনমেলায় নাচ -গান আনন্দ ফুর্তি

পক্ব দাড়ি, শুভ্র কেশ, গুরুগম্ভীর চেহারা। এমন চেহারার সঙ্গে উদ্যম নাচ ঠিক যায় না। কিন্তু পুরোনো বন্ধুদের কাছে পেয়ে গানের তালে নাচে মাতলেন যারা, তাদের অনেকেই প্রৌঢ়, প্রৌঢ়া। কিন্তু তারাই সাবিনা ইয়াসমিনের 'সে যে কেন এলো না' গানে নেচে-গেয়ে আনন্দের সাগরে ডুব দিলেন।

শনিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা এভাবেই আনন্দ-ফুর্তি করলেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই আয়োজনে প্রায় সাড়ে ৯ হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। সন্ধ্যা ৭টার দিকে মঞ্চের সামনে উপচে পড়া ভিড়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। হারানো দিনের গান দিয়ে যাত্রা হয় অনুষ্ঠানের স্বরলিপি গেয়ে শোনায় পুরোনো দিনের বাংলা চলচ্চিত্রের গান। এরপর মঞ্চে আসেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসীন, প্রিয়াঙ্কা গোপ ও হৈমন্তী রক্ষিত। তারা গেয়ে শোনান জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় গান 'ও আমার দেশের মাটি'। এরপর অদিতি মহসীন পরিবেশন করেন রবীন্দ্রনাথের 'তুমি কোন কাননের ফুল' ও অতুল প্রসাদের 'মুরলি বাজে রাধে রাধে'।

গানের সঙ্গে ছিল নাচও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সামিরা হোসেন প্রেমার দল রণনৃত্য পরিবেশন করে। এরপর মঞ্চে আসেন সামিনা চৌধুরী। তিনি 'তুমি যে আমার কবিতা' গানের পুরুষ কণ্ঠের অংশ গাইতে দর্শকদের মধ্যে থেকে একজনকে মঞ্চে আসার আহ্বান জানান। কিন্তু তাতে সাড়া দিতে আগ্রহী অনেকেই। তাতে ওঠে হাসির রোল। দীর্ঘ দাড়ি ও সাদা চুলের এক প্রৌঢ় বন্ধুদের উৎসাহে মঞ্চে ওঠেন দৌড়ে। তবে গানের চেয়ে নাচলেনই বেশি। উপস্থাপকের দায়িত্ব নিয়ে চিত্রনায়ক ফেরদৌস ও কণ্ঠশিল্পী লোপা এ নিয়ে খুনসুটি করে দর্শক মাতান।

পুরোনো চালই যে ভাতে বাড়ে- প্রবাদটির সত্যতার প্রমাণ দিলেন সাবিনা ইয়াসমিন। মেটাল, হেভি মেটালের এই জামানায় তার আধুনিক গানে হাজারো দর্শক মাত। মঞ্চের সামনে নাচতে শুরু করেন ত্রিশের যুবা থেকে ষাট-সত্তরের চিরতরুণরাও। যারা লজ্জা ভেঙে নাচতে পারলেন না, তারা আসনে বসেই শরীর দুলিয়ে একটু শরিক হলেন।

চারটি গান গেয়ে বিদায় নিতে চাইলেও দর্শকদের দাবির মুখে আরও চারটি গান গাইলেন সাবিনা ইয়াসমিন। তাকে শুভেচ্ছা জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকার, মোলল্গা মোহাম্মদ আবু কাওছার, এফবিসিসিআইর সাবেক দুই সভাপতি মীর নাছির ও কাজী আকরাম উদ্দিন আহমেদ।

সাবিনা ইয়াসমিনের গানের পর বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন শুরু হয়। চাঁদনীর দল মঞ্চে যা নাচল, তার চেয়ে বেশি হলো মঞ্চের সামনে। সন্দ্বীপন ব্যান্ডের 'বসন্ত বাতাসে সই গো' গানের সঙ্গেও তা অব্যাহত ছিল। ফেলে আসা বিশ্ববিদ্যালয় জীবনের সখা-সইয়ের সঙ্গে নাচের তুফান ওঠে।

শেষটা মাতান নীশিথা বড়ুয়া। তার গাওয়া 'তোমাকে চাই আরও কাছে' গানে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দর্শক ছাড়লে তো! আরও গান গাইতে হলো। 'তোমার ঘরে বসত করে কয়জনা' যখন চলছিল তখন ঘড়িতে রাত সাড়ে ১০টা। তাই না চাইলেও ইতি টানতে হলো। বন্ধু আবার দেখা হবে এমন মুখর সন্ধ্যায়, ফিরবে পুরোনো সেই দিনের লাগামছেড়া আনন্দের দিন- এ আশায় পর্দা নামল বহুল প্রতীক্ষিত এ মিলনমেলার।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত