শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৮ এএম
১১ মার্চ মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের আলোচিত ছবি ‘গুণিন’। সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির মাধ্যমে ফের হলমুখী হচ্ছে দর্শকরা। আর সেটি বেরিয়ে আসছে টিম সদস্যদের জরিপে। মুক্তির দিন থেকে ঢাকার বিভিন্ন হলে হাজির হচ্ছেন এর নির্মাতা-অভিনয়শিল্পীরা। সেই ধারাবাহিকতায় শনিবার বিকাল সাড়ে ৫টায় শ্যামলী সিনেমা হল ও ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হাজির হন পরীমণি-রাজ দম্পতি। সঙ্গে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ। তারা দেখেন দুটো শো’তেই ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়। গিয়াস উদ্দিন সেলিম উপস্থিত দর্শকদের বলেন, ‘ছবিটি দেশের ২০টি সিনেমা হলে চলছে। আপনারা এভাবেই দলে দলে হলে গিয়ে সিনেমাটা দেখুন। ভালো হলে ভালো বলেন, খারাপ হলে খারাপ বলেন।’
‘গুণিন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি বলেন, ‘আমার খুব কাছের একটা কাজ এটা। এখানে আমার চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য যে প্রয়াস ছিল, আশা করি সেটা করতে পেরেছি। আমাদের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন তিনিও দুর্দান্ত কাজ করেছেন সেই লুকটা আনার জন্য। আপনারা সিনেমাটি দেখলেই সেটা বুঝতে পারবেন।’ শরিফুল রাজ ও পরীমণি একসঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন ‘গুণিন’ সিনেমার মধ্যে দিয়ে। সিনেমার জুটি এখন যে বাস্তবে সংসার পেতেছেন তা কারোর অজানা নয়। শনিবার সন্ধ্যায় হলগুলোতে তারাও আলো ছড়িয়েছেন। পরীমণি বলেন, ‘পরপর দুই সপ্তাহে আমার দুটি সিনেমা মুক্তি পেলো। মনে হচ্ছে চারিদিকে শুধু আমি। সারা শহর আমার পোস্টারে ছেয়ে গেছে। যারা গুণিন দেখে ফেলেছে তারা আমার অভিনয়ের প্রশংসা করছেন। আমি বলবো এটার পুরো কৃতিত্ব আসলে সেলিম ভাইয়ের। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। পরবর্তীতে হয়তো আপনার সাথে বসেই গুণিন দেখবো।’
এদিকে মাতৃত্বকালীন লম্বা ছুটিতে যাওয়ার আগে গত শুক্রবার পরীমণি শেষ করেছেন অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিং। অন্যদিকে শরিফুল রাজ শিগগিরই ব্যস্ত হবেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’র কাজে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত