শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১৫ এএম
দেশীয় সিরামিক খাত রক্ষায় এ শিল্পে ব্যবহূত জ্বালানি গ্যাসের দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, সিরামিক খাতটি অত্যন্ত সম্ভাবনাময় আমদানি বিকল্প একটি শিল্প খাত। দেশে এরই মধ্যে ৭০টি সিরামিক (টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যার) শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এ শিল্পে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এ ছাড়া রপ্তানি থেকে
বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বছরে প্রায় চারশ কোটি টাকা। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় পাঁচ লাখ মানুষের জীবন ও জীবিকা।
সিরাজুল ইসলাম মোল্লা বলেন, গ্যাসনির্ভর এই শিল্পে ক্রমাগত গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে রয়েছেন উদ্যোক্তারা। এ শিল্প গ্যাসচালিত হওয়ায় বিকল্প কোনো জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। গত ১০ বছরে শিল্প খাতে প্রায় ১০০ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, সিরামিক শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহূত গ্যাস কাঁচামালের অন্যতম একটি উপকরণ হিসেবে গণ্য হয়। যার অংশ পণ্যের মোট উৎপাদন ব্যয়ের ১১ থেকে ১২ শতাংশ। গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তৈরি পণ্যের মূল্যও বেড়ে যায়। কিন্তু বিদেশি পণ্যের সঙ্গে মূল্য প্রতিযোগিতার কারণে দেশীয় তৈরি পণ্যের মূল্য ইচ্ছামতো বাড়ানো যায় না। ফলে উৎপাদককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই সিরামিক শিল্পে গ্যাসের দাম আরও বাড়ালে এ খাত সংকটে পড়বে।
বিসিএমইএর সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, গত চার বছরে তিতাস গ্যাস কোম্পানি ১৫ শত কোটি টাকার বেশি মুনাফা করেছে। এর পরও লোকসানের দাবি তুলে অবিবেচকের মতো আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আদৌ যুক্তিসংগত নয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিসিএমইএর উপদেষ্টা কুতুব উদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম, পরিচালক রাশেদ মাইমুনুল ইসলাম ও আব্দুল হাকিম।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত