শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১১ এএম
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে এ বছর ১৫ দিন আগে মঙ্গলবার থেকে মধু ও মোম আহরণ শুরু হয়েছে। যা চলবে আড়াই মাস অর্থ্যাৎ আগামী ৩০ মে পর্যন্ত। এর আগে অন্যান্য বছর ১ এপ্রিল থেকে মধু-মোম আহরণ শুরু হতো।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি এলাকায় খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো মধু সংগ্রহ কার্যাক্রমের উদ্বোধন করেন। এ সময় বিভাগীয় বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মৌয়ালরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, অন্যান্য বছর ১ এপ্রিল থেকে
সুন্দরবন থেকে মৌয়ালরা মধু ও মোম সংগ্রহ করতেন। তার আগে মৌয়ালদের পাশ-পারমিট দেওয়া হতো। কিন্তু দেখা যেতো কিছু মৌয়াল পাশ-পারমিট না নিয়ে অবৈধভাবে আগেই বনে ঢুকে মধু আহরণ শুরু করতো। এর ফলে পাশ-পারমিট নিয়ে বনে যাওয়া মৌয়ালরা তাদের কাঙ্ক্ষিত মধু আহরণ করতে পারতেন না। তাছাড়া তারা গবেষণা করে দেখেছেন- বনের মৌচাকগুলোতে ১৫ মার্চ থেকেই মধু পাওয়া যায়। সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, গত বছর সুন্দরবন থেকে ৪ লাখ ৪৬ হাজার ৩১৫ কেজি মধু ও ১ লাখ ৩৩ হাজার ৯০৫ কেজি মোম আহরণ করেছিলেন মৌয়ালরা। মধু থেকে ৩৩ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা এবং মোম থেকে ১৩ লাখ ৩৯০ হাজার ৫০ টাকা রাজস্ব আয় হয়েছিল। এ বছর এর পরিমাণ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।
মৌয়ালরা জানান, সুন্দরবন বন বিভাগ গতবারের তুলনায় এ বছর মধু আহরণের রাজস্ব বৃদ্ধি করেছে। সুন্দরবনে প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধু সংগ্রহে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। যা আগে ছিল ১ হাজার টাকা। ফলে প্রতি কুইন্টাল মধুতে রাজস্ব বেড়েছে ৬০০ টাকা। একই সঙ্গে প্রতি কুইন্টাল মোম সংগ্রহে রাজস্ব বেড়েছে ২০০ টাকা। আগে প্রতি কুইন্টাল মোমে রাজস্ব দিতে হতো ২ হাজার টাকা। বর্তমানে বাড়িয়ে তা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ টাকা। তারা জানান, সুন্দরবনে যে কয়টি প্রজাতির ফুলের মধু পাওয়া যায়, তার মধ্যে খলসি ও গরাণ ফুলের মধু সবচেয়ে উন্নতমানের।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত