বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০৭:৩১ এএম
ল্যাপটপের তুলনায় ট্যাবলেট ডিভাইসের জনপ্রিয়তা আরো বাড়বে। সম্প্রতি গুগলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও অ্যান্ড্রয়েডের কো-ফাউন্ডার রিচ মাইনার এ দাবি জানিয়েছেন। খবর আইএএনএস।
কভিড-১৯ সংক্রমণের পর থেকে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজার বাড়তে শুরু করেছে বলেও জানিয়েছিলেন তিনি। তার বিশ্বাস অদূরভবিষ্যতে কোনো এক সময় অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বিক্রি ল্যাপটপ বিক্রিকে ছাড়িয়ে যাবে। চলতি সপ্তাহের শুরুতে দি অ্যান্ড্রয়েড শোতে তিনি একথা জানান।
রিচ মাইনার বলেন, আমি মনে করি, খুব নিকট ভবিষ্যতে কোনো একসময় ক্রসওভার হবে। অর্থাৎ সে সময় ট্যাবলেট কম্পিউটারের বার্ষিক বিক্রি ল্যাপটপের বিক্রিকে ছাড়িয়ে যাবে। আমি মনে করি, একবার এ
পরিবর্তন হয়ে গেলে দ্বিতীয়বার আর পেছনে যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি ট্যাবলেটকে কেন্দ্র করে নতুন নতুন অ্যাপ তৈরির আরো একটি পর্যায় অতিবাহিত হবে।
অধিক কার্যক্ষমতা ও কম দামি হওয়ায় ট্যাবলেট ডিভাইসের বাজার বেড়েছে বলেও জানান তিনি। সম্প্রতি প্রযুক্তি জায়ান্টটি অ্যান্ড্রয়েড ১২এল ভার্সন উন্মোচনের ঘোষণা দিয়েছে। এটি মূলত অ্যান্ড্রয়েড ১২-এর অপটিমাইজড ভার্সন। ট্যাবলেট, ফোল্ডেবল ও ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১২এল ভার্সনের পাশাপাশি অপারেটিং সিস্টেমের জন্য নতুন ফিচার ও ডেভেলপারদের জন্য সাপোর্ট ফিচার নিয়ে এসেছে গুগল।
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত
চারদিকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়জয়কার। বদলের হাওয়া লেগেছে প্রায় সব টেক জায়ান্টের ... বিস্তারিত
সামাজিকভাবে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করতে হোয়াটসঅ্যাপ ২০২২ সালের নভেম্বরে চালু করে ক... বিস্তারিত
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআই এর তৈরি বট গ্রকও ব্যবহার করতে পারবেন এক্সের প্রিমিয়... বিস্তারিত
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন নিয়ে ‘খোঁচা’ দিয়েছে আরেক অ্যাপ ভাইভার। সামাজিক যোগাযো... বিস্তারিত
বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের অতি জনপ্রিয় মোবাইল গেম নির্মাতা মিনিক্লিপের সার্ভার। ৮ বল পুল ও আগারিও এই... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত