পেটের ভেতরে করে পাচারকালে ইয়াবা গলে যুবকের মৃত্যু

bcv24 ডেস্ক    ০৯:৪১ পিএম, ২০১৯-০৪-২৭    173

পেটের ভেতরে করে পাচারকালে ইয়াবা গলে যুবকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক যুবকের লাশের ময়নাতদন্তের সময় তার পেটে প্যাকেটভর্তি ইয়াবা পেয়েছেন চিকিৎসকরা। জুলহাস (৩৫) নামে ওই যুবকের মৃত্যুর কারণ হিসেবে এই ইয়াবা গলে যাওয়াকে কারণ দেখিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। 

শনিবার সকালে জুলহাসের ময়নাতদন্তের সময় তার পেটে ইয়াবা পাওয়া যায়।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, লাশের পেটে ১১টি প্যাকেট পাওয়া গেছে। তার মধ্যে কয়েকটি গলে গেছে। পেটের মধ্যে প্যাকেট গলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলেন তিনি। কী পরিমাণ ইয়াবা জুলহাসের পেটে ছিল, গলে যাওয়ার কারণে তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। পেটের ভেতরে প্যাকেটে ইয়াবা পাচারের বেশ কয়েকটি ঘটনা আগেও ধরে পড়েছে। সম্প্রতি আরেকটি মৃত্যুর পর পেটের ভেতরে ইয়াবা পাওয়া গিয়েছিল। 

মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, জুলহাসের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে। তিনি জানান, গত শুক্রবার সকালে এই যুবক মতিঝিলের বিশ্বাস টাওয়ারের সামনে হঠাৎ অসুস্থ হয় পড়লে স্থানীয়রা তাকে পুলিশের সহায়তায় মুগদা হাসপাতালে পাঠায়। সেখানে বেলা ১১টায় তার মৃত্যু হয়। পরে পুলিশ সুরতহাল করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় লাশটি। 

হাসপাতালে ভর্তির পর জুলহাসের দেওয়া তথ্য অনুযায়ী তার ভাই এবং স্ত্রীর সাথে যোগাযোগ করে জানা যায়, তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভবানীপুর গ্রামে।

জুলহাসের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার চেষ্টা করে বলে জানিয়ে ওসি বলেন, পুলিশ অনুমতি না দিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিক তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে জুলহাসের বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় একটি এবং আটপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত