শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৪ এএম
২০২১ সালের ২ অক্টোবর চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। দক্ষিণী সুপারস্টার নার্গাজুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার পর্দার প্রেম এবং বাস্তব প্রেম নিয়ে মাতামাতি ছিল দর্শকদের মধ্যে। বনিবনা না হওয়ায় অবশেষে আলাদা হয়ে গেছেন তারা। এরপরে বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন কারণ শোনা যায়।
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন নাগা এবং তার মা-বাবাও। পুত্রবধূকে নাকি ‘সাহসী’ ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল তাদের। তবে বিয়ে বিচ্ছেদ নিয়ে অকপট হলেও নিজের বিরুদ্ধে এ অভিযোগ নিয়ে কোনো
কথা বলেননি সামান্থা।
এদিকে, নাগার সঙ্গে বিয়েতে যে শাড়িটি সামান্থা পরেছিলেন, তা স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছেন। গুঞ্জন ছড়িয়েছে, শ্বশুরবাড়ির চাপে বিয়ের শাড়ি ফেরত দিয়েছেন সামান্থা। তেলুগু ইন্ডাস্ট্রির খবর, সাদা রঙের সেণই দক্ষিণী শাড়িটি আসলে নাগার দাদির। তাই সেই শাড়ি নিজের কাছে রাখতে চাননি ‘ফ্যামিলি ম্যান ২’-এর নায়িকা। তাছাড়া সামান্থা নাগা পরিবারের কোনো জিনিসই নিজের কাছে রাখতে চান না।
গত বছরের অক্টোবরে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অনেক আলোচনা ও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা স্বামী-স্ত্রী দুজন আলাদা পথ খুঁজে নিয়েছি। আমরা ভাগ্যবান যে এক দশকের বেশি সময় ধরে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, যা সম্পর্কের মূল ভিত্তি। আমরা বিশ্বাস করি, সবসময় আমাদের মধ্যে সেই বন্ধন থাকবে।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত