শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৪৯ এএম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের ব্যাপারে চীন যদি রাশিয়াকে সমর্থন দেয় তাহলে এর পরিণতি ভোগ করতে হবে। চীনের ওই ধরনের পদক্ষেপ হবে ‘জঘন্য’ কাজ এবং তার জন্য বেইজিংয়ের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও ইঙ্গিত দেন তিনি।
রাশিয়ার অভিযানের ওপর আনা নিন্দা প্রস্তাবে চীনের ভোট না দেওয়ায় দেশটির ওপর কোনো শাস্তি প্রয়োগ করা হবে কিনা এমন প্রশ্নে মরিসন বলেন, দেশটিকে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে অস্ট্রেলিয়া মিত্রদের সঙ্গে যোগ দেবে। খবর আরটির। এই প্রসঙ্গে বুধবার তিনি বলেন, আমরা আমাদের সহযোগী ও মিত্রদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে এগিয়ে
যাবো। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র কিছু পরিষ্কার বিবৃতি দিয়েছে। আমরা সেগুলো সমর্থন করি। এ সময় তিনি ইউক্রেনে রাশিয়ার চালানো নৃশংস আগ্রাসন বন্ধে পুরো বিশ্বের প্রতি আহ্বান জানান।
মরিসন বলেন, মস্কোর ব্যাপারে বেইজিংকে অবশ্যই ‘খুবই স্বচ্ছ’ থাকতে হবে। বিশেষ করে বৈশ্বিক এই সংকটকালে যখন তাদেরকে (মস্কো) একটি অর্থনৈতিক পরিসীমা দেওয়া হয়েছে। যদি কেউ রাশিয়াকে সামরিক সহায়তার বিষয়ে চিন্তা করে সেটি হবে খুবই জঘন্য ব্যাপার।
উল্লেখ্য, বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ২২ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত