ফিল্মফেয়ারে জয়ার হ্যাটট্রিক

bcv24 ডেস্ক    ০৯:৫৪ এএম, ২০২২-০৩-১৮    83


ফিল্মফেয়ারে জয়ার হ্যাটট্রিক

অভিনয়ে মুগ্ধ অনেক আগেই করেছেন। এবার করলেন স্বীকৃতি পাওয়ার হ্যাটট্রিক। ঢালিউডে নয়, জয়ার এই জয়যাত্রা টলিউডে। তৃতীয়বারের মতো ভারতের অন্যতম স্বীকৃতি মঞ্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা মঞ্চে উঠলেন ঢাকার জয়া। ঘরে ফিরলেন সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে কলকাতা শহরে বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার জমকালো এই আসর। এদিন প্রায় মধ্যরাতে তারকাখচিত আসরে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়। ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এ পুরস্কার অর্জন করেন জয়া।

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে টলিউডের স্বনামধন্যাদের সঙ্গে- অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী ও রুক্মনি মৈত্র। শেষ হাসিটা হাসলেন জয়াই।

প্রতিক্রিয়ায় জয়া আহসান বলেন, “আজ (১৭ মার্চ) আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আর এই বিশেষ দিনে দেশের একজন হয়ে এত বড় সম্মান আরও একবার হাতে তুলতে পেরেছি, সেজন্য অনেক ভালো লাগছে। তবে বরাবরের মতই বলবো, এ কৃতিত্ব ‘বিনি সুতোয়’-এর কারিগর অতনু দা (ঘোষ) এবং পুরো টিমের। খুব ভালো লাগছে, জনপ্রিয় শাখায় ‘বিনি সুতোয়’ চলচ্চিত্রের জন্য এই সম্মাননা পাওয়াতে। এতে করে অন্যরাও এ ধরনের সিনেমা নির্মাণের প্রতি আরও উৎসাহিত হবে।”

এর আগে টালিউডের ছবি ‘বিসর্জন’ এর জন্য জনপ্রিয় শাখায় (১৭ ফেব্রুয়ারি ২০১৮) এবং ‘রবিবার’–এর জন্য সমালোচক বিভাগে একই পুরস্কার পান (৩১ মার্চ ২০২১) জয়া আহসান।

এদিকে এবারের আসরে জয়া আহসান ছাড়াও মনোনীত ছিলেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম, গীতিকবি আসিফ ইকবাল ও কন্ঠশিল্পী মাহতিম সাকিব।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত