শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৪ এএম
অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সোমবার সকালে নেট মাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিলেন অভিনেত্রী। জানালেন, চলতি বছরেই তাঁর ও আনন্দ আহুজার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। আপাতত খুশির জোয়ার সোনমের ভক্তদের মধ্যে। এই বছরই পাবেন সুখবর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝে। আসবে জুনিয়র আহুজা কাপুর।
ইন্সটাগ্রামে একাধিক ছবি শেয়ার করে সোনম লিখলেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ ছবিতে দেখা গেল আনন্দের
কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি। বোবি বাম্পের উপরে হাত রেখেছেন দু'জনেই।
নতুন এ যাত্রায় দম্পতিকে স্বাগত জানিয়েছেন পরিবারের সদস্য অংশুলা কাপুর, খুশি কাপুর, তাঁর মা সুনীতা কাপুর, করণ বুলানিসহ অনেকেই।
প্রসঙ্গত, ২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম। এরপরই লন্ডনে পারি দেন অভিনেত্রী। এখনও লন্ডনের নটিং হিলের বাড়িতেই রয়েছেন তিনি। ২০২১ সালে দিদি রিয়া কাপুরের বিয়ে উপলক্ষে দেশে ফিরেছিলেন সোনম। তখন বিমানবন্দরে তাঁর পেটের অংশটুকু দেখার পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটে গিয়েছিল। তবে তা ভুয়া বলে উড়িয়ে দেন তিনি।
ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমন্বয়ের প্রয়োজনে তিনি মুম্বাই ও যুক্তরাজ্যে যাওয়া-আসা করেন। আগামীতে তাঁকে ‘ব্লাইন্ড’ সিনেমায় দেখা যাবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত