তনুশ্রীকে পোশাক খুলে নাচতে বলেছিলেন পরিচালক

bcv24 ডেস্ক    ১২:২২ পিএম, ২০২২-০৩-২৩    90


তনুশ্রীকে পোশাক খুলে নাচতে বলেছিলেন পরিচালক

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার ইস্যুতে বিবেক অগ্নিহোত্রীর নাম চারদিকে শোনা যাচ্ছে। কেননা তিনি সিনেমাটির পরিচালক। ভারতজুড়ে এই সিনেমা ঝড় তুলেছে। বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করে মাত্র নয় দিনেই প্রায় দেড়শ কোটি রুপি আয় করেছে এটি।

চারদিকে যখন বিবেকের প্রশংসার জোয়ার বইছে। তখন সামনে এসেছে কয়েক বছর আগের একটি অভিযোগ। যেখানে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত।

‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী। দীর্ঘ ক্যারিয়ারে অম্ল-মধুর বহু অভিজ্ঞতা হয়েছে। শিকার হয়েছেন যৌন হেনস্তারও। ভয়ে চুপ না থেকে সাহসী হয়ে প্রকাশ্যে আনেন সেই অভিজ্ঞতার কথা। ২০১৮ সালে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন তিনি।

তবে ঘটনাটি ২০০৫ সালের। তখন বলিউডে তনুশ্রী নবীন শিল্পী। ‘চকলেট: ডিপ ডার্ক সিক্রেটস’ সিনেমার শ্যুটিংয়ের সময়ই তিক্ত অভিজ্ঞতা হয়। তনুশ্রী বলেন, ‘‘আমার শট ছিল না। আমি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। ইরফান খানের মুখের ক্লোজআপ শট নেওয়া হচ্ছিল। আমি নিজের পোশাকের উপর একটি তোয়ালে জড়িয়ে দৃশ্যটি দেখছিলাম। হঠাৎ পরিচালক বিবেক অগ্নিহোত্রী আমাকে বলেন, ‘যাও, ইরফানের সামনে গিয়ে কাপড় খুলে নাচো। তাহলে ইরফানের সুবিধা হবে অভিনয় করতে।’’

তনুশ্রী আরও বলেন, “আমি হতবাক হয়ে যাই এটা শুনে। কিন্তু ইরফান আমাকে রক্ষা করেন। তিনি বলেন, ‘আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি অভিনেতা। কিছু না দেখলেও প্রয়োজনীয় অভিব্যক্তি ফুটে উঠবে আমার মুখে। কী সব বলছ তুমি? কাউকে কাপড় খুলে আমার সামনে নাচতে হবে না!’’

ওই সেটে ছিলেন সুনীল শেঠিও। তিনিও তনুশ্রীর পাশে দাঁড়ান। সে কথা মনে করে তনুশ্রী বলেন, ‘ইরফান ও সুনীলের মতো মানুষের জন্যই আজও বলিউডের ওপর থেকে পুরোপুরি বিশ্বাস হারাইনি আমি।’

যদিও তনুশ্রীর এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেছিলেন, ‘জনপ্রিয়তা অর্জন করার জন্য এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কথা বলা হয়েছে। আদতে সব মিথ্যা ও ভিত্তিহীন।’

উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির আগে বিবেক অগ্নিহোত্রী তেমন পরিচিত ছিলেন না। বিভিন্ন বিতর্ক ছাড়া তার নাম চর্চায় আসত না। তাই নতুন সিনেমার সাফল্যের ফাঁকে অতীতের ঘটনাও মাথাচাড়া দিয়ে উঠেছে।

সূত্র: আনন্দবাজার


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত