পশ্চিমবঙ্গে ১০ জনকে ‘জ্যান্ত পুড়িয়ে হত্যা’

bcv24 ডেস্ক    ১২:৩৫ পিএম, ২০২২-০৩-২৩    77


পশ্চিমবঙ্গে ১০ জনকে ‘জ্যান্ত পুড়িয়ে হত্যা’

পশ্চিবঙ্গের পুলিশ প্রধান মনোজ মালভিয়া জানিয়েছেন, রামপুরহাট এলাকায় চার-পাঁচটি পোড়া বাড়ি থেকে সাতটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর জেরে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে রামপুরহাটের বগটুইয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, এর আগে সোমবার সন্ধ্যায় এক বোমা হামলায় স্থানীয় তৃণমূল-কংগ্রেস নেতা ভাদু প্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই এই সহিংসতার ঘটনা ঘটে। পশ্চিবঙ্গের পুলিশ প্রধান মনোজ মালভিয়া জানিয়েছেন, জেলার রামপুরহাট এলাকায় চার-পাঁচটি পোড়া বাড়ি থেকে সাতটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় টিভি চ্যানেলগুলো পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে আহত আরও তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পুলিশ প্রধান বলেন, 'পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কীভাবে বাড়িগুলোতে আগুন লেগেছে এবং এই ঘটনাগুলো পঞ্চায়েত উপপ্রধানের হত্যার সঙ্গে সম্পর্কিত কিনা; আমরা তা তদন্ত করছি।'

পুলিশের এই মহাপরিচালক আরও জানান, স্থানীয় কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। এছাড়াও, এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত বছর নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছিল। এরপর ৬ মে মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পর নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছিলেন।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত