করোনায় আক্রান্ত লারা দত্ত

bcv24 ডেস্ক    ০৩:১৩ পিএম, ২০২২-০৩-২৬    89


করোনায় আক্রান্ত লারা দত্ত

করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। স্বাস্থ্যবিধি রক্ষায় ইতোমধ্যেই তার বাড়ি সিল করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। খবর এনডিটিভির।

টুইটার বা ইনস্টাগ্রামে অ্যাকটিভ থাকলেও এখনো এ বিষয়ে কিছুই জানাননি লারা দত্ত।  

এনডিটিভির খবরে বলা হয়, এক পাপারাজ্জি লারার বাড়ির সামনের ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপর পুরো বিষয়টি সামনে আসে। লারা দত্তের বাড়ির সামনের এলাকাটিকে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’ বলে ঘোষণা করেছে বিএমসি। লারার ঘনিষ্ঠ সূত্রের খবর, পরিবারের কোনো সদস্যের কাছ থেকেই করোনা আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে লারা দত্তের ওয়েব সিরিজ ‘কৌন বনেগি শিখরবত ‘। এই ওয়েব সিরিজে তার সঙ্গে সোহা আলি খানকে দেখা গেছে।

২০০৩ সালে 'আন্দাজ' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন লারা দত্ত। এরপর একাধিক ছবিতে অভিনয় করেন। তেতাল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীকে 'নো এন্ট্রি', 'ভাগম ভাগ', 'হাউজফুল'-এর মতো একাধিক কমেডি ছবিতেও দেখা গেছে। অভিনয় করেছেন অক্ষয় কুমার, গোবিন্দা, সালমান খানদের মতো তারকাদের সঙ্গেও।

লারা দত্তকে শেষবার বড় পর্দায় দেখা গেছে 'বেলবটম' ছবিতে। এই ছবিতে তার সঙ্গে দেখা যায় অক্ষয় কুমার এবং হুমা কুরেশিকে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মেও বেশ কিছু সিরিজে দেখা গেছে অভিনেত্রীকে। 'হিকআপস অ্যান্ড হুকআপস', 'কৌন বনেগি শিখরবতী' এবং আরও বেশ কিছু ডিজিটাল শোতে দেখা গেছে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।
 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত