মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১০ এএম
যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাছের পোনা ও মাদকসহ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
গত শুক্রবার রাত ১০টায় ২১ ও ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়করা পৃথকভাবে আটকের বিষয়টা নিশ্চিত করেন। ৪৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, তারা বেনাপোলের বিভিন্ন সীমান্তে পৃথক কয়েকটি অভিযান চালায়। এ সময় ৯৯৬ বোতল ফেনসিডিল, ১৭ কেজি গাঁজা, তিনটি গরু, ৯৯৯ গ্রাম রূপা, এ ছাড়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী-পিস, ফেব্রিক্স, চা-পাতা, মোবাইল, ইলেক্ট্রিক সামগ্রী, কার্পাস তুলা, মাছের পোনা, ভারতীয় ওষুধ, ইমিটেশন, পোশাক এবং প্রসাধনী সামগ্রী আটক করে। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৫ হাজার টাকা। মালামাল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে ২১ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালী ও দৌলতপুর বিওপি’র টহল দল পৃথক অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিল, অন্যান্য মালামাল এবং বিপুল পরিমাণ মাছের পোনাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা। মালামাল বেনাপোল কাস্টম হাউজে জমা এবং মাছের পোনা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত