শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৬ এএম
সাফল্য পেতে অনেকেই বাছবিচার করে কাজ করেন। কারও আবার কাজের বিষয়ে থাকে নিজস্ব দৃষ্টিভঙ্গি। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তাদেরই একজন; যিনি কখনও স্রোতের জোয়ারে গা ভাসান না। গল্প, চরিত্র, নির্মাতা- সবকিছু যাচাই-বাছাই করেই অভিনয় করেন। কিন্তু তার এই বাছবিচার কি সব সময় সঠিক ছিল? এবার এই প্রশ্নেরই জবাব দিয়েছেন বিদ্যা।
তিনি স্বীকার করেছেন, অভিনয় ক্যারিয়ারে ছবি নির্বাচন নিয়ে তারও কিছু ভুল হয়েছে। যেজন্য 'হেই বেবি', 'কিসমত কানেকটিং' ছবির সাফল্যও তাকে আত্মতৃপ্তি দেয়নি।
বিদ্যার কথায়, 'সে সময় অভিনয়ে ঝুঁকি নিতে চাইনি বলেই এই দুটি ছবিতে গ্ল্যামার চরিত্রে অভিনয়
করেছি। কিন্তু এসব ছবির চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারিনি। তাই ছবির সাফল্যও আমাকে খুশি করতে পারেনি। অবশ্য তখনকার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ তখন যদি ছবি নির্বাচনে ভুল না হতো, তাহলে অভিনয়ে বারবার নিজেকে ভেঙে নতুন করে তুলে ধরার মানসিকতা তৈরি হতো না। কাজের বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসও পেতাম না।'
অভিনয় নিয়ে বিদ্যা আরও বলেন, 'কোনো চরিত্রে অভিনয় করার আগে তা নিয়ে আলাদা করে ভাবি। অভিনয় নিয়ে কাটাছেঁড়াও করি অনেক। এ জন্য সেসব চরিত্র বাছাই করি, যেখানে নিজেকে আরও নতুনভাবে তুলে ধরা যাবে। অভিনীত চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলে ধরতে পারাকেই বড় সাফল্য বলে মনে করি।'
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত