শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম
গত ২৪ ঘণ্টায় দেশে দুই বছরের মহামারিকালের মধ্যে সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, এসময়ে (২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা) দেশে নতুন করে করোনাতে শনাক্ত হয়েছে ৪৩ জন। এর আগে, ২০২০ সালের ছয় এপ্রিল ৪১ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর। এরপর গত দুই বছর ধরে চলা মহামারিকালে দেশে কখনও দৈনিক নতুন শনাক্ত হওয়া রোগী সংখ্যা এর নিচে আসেনি।
সেই সঙ্গে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ, যা পুরো মহামারিকালে সর্বনিম্ন।এদিকে, স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে এখন করোনা
পরিস্থিতি অত্যন্ত স্বস্তিকর অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়। এক অঙ্কের রোগী ৯ জেলায় আর নতুন করে কেউ শনাক্ত হয়নি দেশের ৫৪ জেলায়।
দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়; ২৬ জন। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জ আর নরসিংদী জেলায়, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর জেলায়, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ও বগুড়ায় আর সিলেট বিভাগের সিলেট জেলায়।
দেশের বাকি ৫৪ জেলায় এ সময়ে কেউ নতুন করে শনাক্ত হয়নি।
এদিকে, আজ রবিবার (২৭ মার্চ) দেশে করোনা পরিস্থিতি ‘অত্যন্ত স্বস্তিদায়ক’ অবস্থায় আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না এবং মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সেই সঙ্গে যারা এখনও টিকা নেননি, তাদেরকে টিকা নিতেও আহ্বান জানিয়েছে অধিদফতর।
অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, গত চার সপ্তাহেরও বেশি সময় ধরে দেশ এক ধরনের স্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পুরো বিশ্বেই করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। বাংলাদেশও ব্যতিক্রম নয়।
দেশে গত দুই সপ্তাহের সংক্রমণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে সংক্রমণের গ্রাফ অব্যাহতভাবেই নিম্নমুখী এবং ২৬ মার্চ সর্বশেষ শনাক্তের হার এক শতাংশের নিচেই রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত