দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদের হরতালে উত্তাপ

bcv24 ডেস্ক    ১২:৫১ পিএম, ২০২২-০৩-২৮    75

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদের হরতালে উত্তাপ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল চলাকালে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শান্তিপূর্ণভাবেই শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড়ে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্র ইউনিয়ন ও জোটের কর্মীরা। সকাল থেকে পল্টন এলাকায় অবস্থান করে দেখা যায়, সকাল থেকে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মধ্য দিয়েই হরতাল পালন করতে থাকে বাম জোটগুলো। বেলা ১১ টা ২৬ মিনিটে ছাত্র ইউনিয়নের একটি মিছিল পল্টনে এলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হলেও পরে তা রণক্ষেত্রে পরিণত হয়।

পল্টন মোড়ের দুই পাশে অবস্থান নেয় পুলিশ এবং বাম গণতান্ত্রিক জোটের কর্মীরা। তাদের মধ্যে ব্যাপক ইট-পাটকেল ছোড়াছুড়ি চলে। পুলিশ জল কামানসহ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টায় শহরের চাষাঢ়া গোল চত্বরের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশের বাধার মুখে কর্মসূচি চালিয়ে গেছেন বাম জোটের নেতৃবৃন্দরা।
জানা গেছে, সকাল পৌনে ৬টায় জোটের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেইট এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি একাধিকবার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ৭টার দিকে চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে পুলিশ হরতালের মিছিলে বাধা দেয়। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবারও নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আসেন। সেখানেও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও বাম নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।  
বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে

বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জে জেলার সমন্বয়ক নিখিল দাস অভিযোগ করে বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা হরতাল পালন করে আসছি। তবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে হামলা চালিয়েছে। সকাল সাড়ে ৭টায় চাষাঢ়া গোল চত্বরে পুলিশ হামলা চালিয়ে নারীসহ ১৪-১৫ জন নেতাকর্মীকে আহত করেছে। তাদের মধ্যে তিন জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া একজন নারী কর্মীর চুল ধরে টান দিয়ে মারধর করেছে পুলিশ। তবে পুলিশের এসব হামলা ও বাধা সত্ত্বেও আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, প্রথমে পুলিশ আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দেয়। পরে তারা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। লাঠি ও বাঁশ দিয়ে এলোপাতাড়িভাবে নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। সেই মারধরের ছবি আমাদের কাছে আছে।

হরতালের কর্মসূচিতে অংশ নেওয়া নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন বলেন, আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। জনদুর্ভোগ হয় এমন কোনও কাজ করিনি। কিংবা গাড়ি পোড়ানো বা ভাঙচুরের মতো ঘটনাও ঘটেনি। তাহলে আমাদের কর্মসূচিতে পুলিশ কেন হামলা চালালো?

তিনি আরও বলেন, পুলিশের হামলায় আহতের সংখ্যা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। কারণ হামলার পরে অনেক নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে চলে গেছেন। অনেকে আবার মিছিল থেকে আলাদা হয়ে পৃথকভাবে চিকিৎসা নিচ্ছেন। তবে পুলিশের হামলার পর মিছিলের একটা বড় অংশের নেতাকর্মীদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। সেই হিসাবে প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বাম জোটের মিছিলে লাঠি চার্জ করা হয়নি। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। একটু আগেও মিছিল করেছে।

এদিকে পুলিশের হামলার প্রতিবাদে সকাল ১০টায় শহরের দুই নম্বর রেলগেটে সমাবেশ করেন বামজোটের নেতারা। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস প্রমুখ।

পুলিশের লাঠাচার্জের প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বাড়ছে। তাই জনগণের জন্য আমরা আজ আধাবেলা হরতালের ডাক দিয়েছি। আমাদের শান্তিপূর্ণ হরতালে পুলিশ বাধা দিয়েছে, লাঠিচার্জ করেছে। পুলিশ জনগণের ট্যাক্সের টাকার বেতন ভোগ করে জনদাবির আন্দোলনে হামলা চালায়। আওয়ামী লীগ সরকারের শুধু লুটপাটই চালাচ্ছে না, সেই লুটপাটের বিরুদ্ধে জনগণ দাঁড়ালে তাদের দমাতে পুলিশসহ রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। এভাবে বেশিদিন চলবে না।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত