সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন

bcv24 ডেস্ক    ১২:৫৪ পিএম, ২০২২-০৩-২৮    92


সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন

৯৪তম অস্কারে সেরা অভিনেত্রী শাখায় পুরস্কার জিতলেন জেসিকা চ্যাস্টেইন। ‘দ্য আইস অব টেমি ফেই’ ছবিতে খ্রিষ্টান ধর্মের প্রচারণা করা টিভি ব্যক্তিত্ব ট্যামি ফেই বাকারের চরিত্রে স্মরণীয় অভিনয় করেছেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের সেরা অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা অভিনেত্রী শাখায় ছিল ব্যাপক সাসপেন্স। সবার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অবশ্য ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডস এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জিতে কিছুটা এগিয়ে ছিলেন জেসিকা চ্যাস্টেইন। সেজন্য সোনালি মূর্তি তার হাতেই উঠবে বলে ধারণা করা হচ্ছিল।
দ্য আইস অব ট্যামি ফেইদ্য আইস অব ট্যামি ফেই


সেরা অভিনেত্রী শাখায় জেসিকা চ্যাস্টেইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস), পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস) এবং ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)।

২০১২ সালে ‘দ্য হেল্প’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী এবং ২০১৩ সালে ‘দ্য হার্ট লকার’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছিলেন জেসিকা চ্যাস্টেইন। তবে এবারই প্রথম অস্কার জিতলেন তিনি। ‘দ্য আইস অব টেমি ফেই’ সহ-প্রযোজনা করেছেন ৪৫ বছর বয়সী এই তারকা।

তামাম দুনিয়ার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তারকারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) শুরু হয় এই আয়োজন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনার দায়িত্বে তিন জন নারী।

হলিউডে ২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হচ্ছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক আবহ সংগীত, শিল্প নির্দেশনা এবং শব্দ শাখার পুরস্কার বিতরণ করা হয় মূল অনুষ্ঠান শুরুর আগে। আটটি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করেন অভিনেতা জশ ব্রোলিন ও জেসন মোমোয়া।
অস্কারের লালগালিচায় জেসিকা চ্যাস্টেইনঅস্কারের লালগালিচায় জেসিকা চ্যাস্টেইন


ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করছেন অনুষ্ঠানটি। এছাড়া অস্কারের দুটি ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গোটা আয়োজন।

মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ভ্যানেসা হাজেন্স, অভিনেতা টেরেন্স জে এবং ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত