শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৪৯ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব তার সরকার উৎখাতে বিদেশি অর্থায়নের ষড়যন্ত্র। তিনি দাবি করেন, বর্হিবিশ্বে পাকিস্তানের পররাষ্ট্র নীতির প্রভাব ঠেকানো এই ষড়যন্ত্রের লক্ষ্য।
রবিবার ইসলামাবাদে দলের শক্তি প্রদর্শনে বিশাল সমাবেশ আয়োজন করে পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রায় দুই ঘণ্টা দীর্ঘ বক্তব্যে ইমরান খান নিজের রাজনৈতিক আদর্শ, সরকারের অর্জন তুলে ধরার পাশাপাশি বিরোধীদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘বর্হিবিশ্বে পররাষ্ট্র নীতির প্রভাব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক
মাস ধরেই এই ষড়যন্ত্র নিয়ে আমরা জানি। কারা এসব মানুষকে (বিরোধী দলগুলোকে) একত্রিত করেছে তাও আমরা জানি, কিন্তু সময় বদলেছে। এটা জুলফিকার আলি ভুট্টোর যুগ নয়।’
ইমরান খান বলেন, ‘এটা সোশ্যাল মিডিয়ার যুগ। কোনও কিছুই গোপন রাখা যায় না। আমরা কারও নির্দেশনা মেনে নেবো না। সকলের সঙ্গেই আমাদের বন্ধুত্ব আছে কিন্তু আমরা নিজেদের কারও কাছে পেশ করবো না।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি অর্থায়নে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা হচ্ছে। আমাদের লোক ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে দুঃখজনক কিছু লোক আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছে। আমরা জানি আমাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা কোন জায়গা থেকে হচ্ছে। আমাদের লিখিতভাবে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু জাতীয় স্বার্থ নিয়ে কোনও সমঝোতা করবো না।’
নিজের দাবির প্রমাণ হিসেবে একটি চিঠিও দেখান ইমরান খান। তিনি বলেন, ‘জাতি জানতে চায় লন্ডনে বসে কে কার সঙ্গে বৈঠক করছে আর পাকিস্তানে থাকা চরিত্রগুলো কার নির্দেশনা অনুসরণ করছে? কাছে থাকা প্রমাণ দেখাচ্ছি। বিস্তারিত বলতে পারবো না কারণ আমাকে দেশের স্বার্থ রক্ষা করতে হবে। এমন কিছু বলতে পারবো না যাতে দেশের ক্ষতি হয়। এটা নিয়ে আপনাদের বলতে পারি। আমি কাউকে ভয় পাই না কিন্তু পাকিস্তানের স্বার্থের বিষয়ে আমি যত্নশীল।’
সূত্র: ডন
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত