কর্ণাটকে বোরকা পরায় পরীক্ষা দিতে বাধার মুখে শিক্ষার্থীরা

bcv24 ডেস্ক    ০৮:২৭ পিএম, ২০২২-০৩-২৯    87


কর্ণাটকে বোরকা পরায় পরীক্ষা দিতে বাধার মুখে শিক্ষার্থীরা
ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যেই দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। বোরকা পরায় হাভেলি জেলার এক শিক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে বাধার মুখে পড়েছে। এরপর স্কুলের পোশাক পরে ফিরে আসার পর তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। রাজ্যের বাগলকোট জেলাতেও এমন একটি ঘটনা ঘটেছে। এক শিক্ষার্থীকে হিজাব ছাড়া আসতে বলা হয়। তবে হিজাব খোলার পরিবর্তে সে পরীক্ষা দেয়নি।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী কর্তৃপক্ষ বলেছে, স্কুলের পোশাক পরার জন্য ওই শিক্ষার্থীকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল।
ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহন কুমার বলেন, ‘বোরকা পরে ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিল। সে স্কুলের পোশাকবিধি মানেনি। আমরা তাকে বোঝাই, উচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে হবে। আমাদের এমন কথার পর সে পোশাক পরিবর্তন করে। এখন পরীক্ষা দিচ্ছে।’


চলতি মাসের শুরুতে কর্ণাটকের হাইকোর্ট রুল দিয়ে বলেন, ‘ধর্মীয়ভাবে হিজাব আবশ্যক নয়। সবাইকে স্কুল ও কলেজের নির্দেশনা অনুযায়ী পোশাক পরে যেতে হবে।’
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অরগ জনেন্দ্র বলেছেন, ‘যারা নিয়ম লঙ্ঘন করবে, তাদের শাস্তির মুখে পড়তে হবে। আমরা এ ব্যাপারে কোনো ছাড় দেব না। সবাইকে হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে।’ রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বি সি নগেশ বলেন, ‘সরকারি নিয়ম যারা মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’ শিক্ষার্থীদের কোনো ভয় ছাড়া পরীক্ষায় বসার আহ্বানও জানান তিনি।


কর্ণাটকে গতকাল সোমবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষায় ৮ লাখ ৭৪ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। আগামী ১১ এপ্রিল সর্বশেষ পরীক্ষা হওয়ার কথা।
তবে হিজাব পরতে না দেওয়ার প্রতিবাদে রাজ্যের কিছু মুসলিম নারী শিক্ষার্থী পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। হিজাব পরার জন্য শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে না—রাজ্যের উদুপি জেলায় সরকারি গার্লস পিইউ কলেজের ছয় শিক্ষার্থী এমন অভিযোগ তোলার পর কর্ণাটকে হিজাব–বিতর্ক শুরু হয়। মুসলিম ছাত্রীরা এর প্রতিবাদ শুরু করেন। গত ডিসেম্বরে শুরু হওয়া এই বিতর্ক এখনো চলছে। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত