ইউক্রেনে যুদ্ধের মধ্যে পড়ুয়ারা স্কুলে, চলছে মহড়াও

bcv24 ডেস্ক    ০৮:২৯ পিএম, ২০২২-০৩-২৯    79


ইউক্রেনে যুদ্ধের মধ্যে পড়ুয়ারা স্কুলে, চলছে মহড়াও

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর গতকাল সোমবার প্রথমবারের মতো কিছুসংখ্যক প্রাক্-প্রাথমিক বিদ্যালয় খুলেছে। যুদ্ধ পরিস্থিতিতে এসব শিশুশিক্ষার্থী কীভাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ নেবে, বিমান হামলার সতর্কসংকেত বাজলে কোথায় আশ্রয় নেবে, তা নিয়ে তাদের মহড়া দেওয়া হচ্ছে। খবর বিবিসির।


ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে। হঠাৎ হঠাৎ সেখানে বেজে উঠছে বিমান হামলাজনিত সতর্কসংকেত। এর মধ্যেই গতকাল খুলেছে কিছু স্কুল। যুদ্ধ পরিস্থিতিতে পাঠদানের জন্য সেখানে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। ইউক্রেনে একটি কিন্ডারগার্টেন নেটওয়ার্ক পরিচালনা করেন সোলোমিয়া বইকোভিচ। বিবিসিকে তিনি বলেন, বিমান হামলার সতর্কসংকেত বাজলে কোন বিধি অনুসরণ করতে হবে, সে ব্যাপারে বাচ্চাদের শেখাতে শিক্ষক-শিক্ষার্থী মিলে মহড়া চালানো হচ্ছে।


‘বাস্তব জীবনে আমাদের তা চর্চার মধ্যে নিয়ে আসতে হলো। বাচ্চারা যখন ছুটে আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছিল, তখন আমি তাদের সঙ্গে ছিলাম। তাদের মধ্যে কোনো অস্থিরতা কিংবা আতঙ্ক দেখতে পাইনি,’ বলে যান বইকোভিচ। তিনি মনে করেন, শিশুরা এ মহড়াকে খেলা হিসেবে দেখেছে। মাটির ওপরে তারা যেভাবে খেলে, তেমন করে মাটির নিচের আশ্রয়কেন্দ্রেও তারা খেলতে শুরু করে দিয়েছিল। বিবিসিকে সোলোমিয়া বইকোভিচ আরও বলেন, তাঁর পরিচালনাধীন কিন্ডারগার্টেনগুলোর মধ্যে একটি খোলা হয়েছে আশ্রয়কেন্দ্রের ভেতরে। সেখানে একটি খেলার জায়গা আছে, বুক কর্নার ও আর্টস সেন্টার আছে।


বইকোভিচের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার আগেই তাঁরা প্রচুর পরিমাণে পানি, কিছু খাবার, স্লিপিং ব্যাগ মজুত করতে শুরু করে দিয়েছিলেন। তাঁর মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে সব ইউক্রেনীয় শিশুরই শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে পাঠদানের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সময় লাগবে বলে মনে করেন তিনি।
বইকোভিচ বলেন, ‘আমাদের কিছুটা সময়ের প্রয়োজন। একুশ শতকের যুদ্ধ পরিস্থিতিতে কী করতে হবে, সে পরামর্শসংবলিত কোনো বই তো আমাদের কাছে নেই।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত